,

‘এখানে বসে হাততালি না দিলে বঙ্গবন্ধু খুশি হবেন’

news-image

নিজস্ব প্রতিবেদক: ‘এখানে বসে হাততালি না দিলে বঙ্গবন্ধু খুশি হবেন। আর তার আত্মা শান্তি পাবেন তখন, যখন আমরা অপকর্ম করা থেকে বিরত থাকব। সবাই বিবেককে জিজ্ঞাসা করুন, বঙ্গবন্ধুকে সবাই কতটা সম্মান করি। তার আদর্শ আমাদের জীবনে কতটুকু প্রভাব ফেলেছে? সেটাই আজ আমাদের আত্মজিজ্ঞাসা করার সময় এসেছে।’

বৃহস্পতিবার (১৬ আগস্ট ২০১৮) জাতীয় শোক দিবস উপলক্ষে ইডেন মহিলা কলেজে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন।

আলোচনা সভায় তিনি আরো বলেন, ‘মেয়েদেরকে দলে নেয়ার নামে রুমে আটকে ব্যক্তিগত কাজ করানো হয়। এসব কিছুই আমি জানি। আমাকে ডেকে এনে বিপদে পড়েছ। আমি এগুলো বলবোই। আমার এখানে কোনো গ্রুপ নেই। ছাত্রলীগ আমার দৃষ্টিতে সবার মতো একই। আমার সৎ সাহস আছে কথা বলার।’

সেতুমন্ত্রী বলেন, ‘আজকে আমরা কিছু নেতা সৃষ্টি করলাম, সাধারণ ছাত্রছাত্রীরা তাদের পছন্দ করে না, এই ছাত্রলীগের দরকার নেই। যাদের নেতা বানালাম, তারা নেতৃত্ব দিয়ে ছাত্রলীগের ইমেজ বাড়াবে, সমর্থক বাড়াবে, কর্মী বাড়াবে।’

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘আমি একদিন ইডেন কলেজের প্রিন্সিপালকে ফোন দিয়েছিলাম। তিনি আমার কাছে কিছু অপকর্মের কথা জানান। আমি তাকে এই অপকর্ম রুখতে বললে তিনি বললেন, তিনি ভয় পান, সাহস পাচ্ছেন না। প্রিন্সিপাল আপনি যদি সাহস না পান, তাহলে এই ইডেন কলেজ কিভাবে চালাবেন? অপকর্মের বিরুদ্ধে দাঁড়াতে সাহস থাকতে হবে। রাজনীতির নামে অপরাজনীতি মেনে নেয়া হবে না।’

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা