,

‘বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরাতে কাজ করছে সরকার’

news-image

নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। বিদেশে পালিয়ে থাকা এই খুনীদের দেশে এনে বিচারের মুখোমুখি করতে সংশ্লিষ্টরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আজ বুধবার বিকেলে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

নৌপরিবহন মন্ত্রী বলেন, বিদেশে যারা পালিয়ে আছে তাদের ফেরত আনতে হলে বিদেশি আইন ও বিধি বিধান মেনেই ফেরত আনতে হবে। তবে কিছু প্রতিবন্ধকতা থাকলেও যুক্তরাষ্ট্রে যে খুনি রয়েছে তাকে ওই দেশের সরকার ফেরত দিতে সম্মত হয়েছে।

খুনিদের আদালতের বিচারের পাশাপাশি প্রাকৃতিক বিচারও হয়েছে। এই বিচারে অনেকে মারাও গেছেন বলেও জানান নৌমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহজাহান হাওলাদার ও সাবেক পৌর মেয়র খলিলুর রহমান খানসহ অন্যরা।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা