,

সরকারবিরোধীরা আসছে একমঞ্চে, বৈঠক আজ

news-image

অনলাইন ডেস্ক : সরকার বিরোধীরা আসছে একমঞ্চে। আজ বি. চৌধুরীর বাসায় যুক্তফ্রন্টের বৈঠক হবার কথা রয়েছে। বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্য প্রক্রিয়ার মহাসমাবেশে এক মঞ্চে দেখা যেতে তাদের।

আগামী ২২ সেপ্টেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হতে পারে। জামায়াতে ইসলামী বাদে সরকারবিরোধী অবস্থানে থাকা বিএনপিসহ প্রায় সবক’টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে সমাবেশে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
ড. কামাল হোসেনের পক্ষে ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব ফরোয়ার্ড পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবম মোস্তফা আমিন তাদের আমন্ত্রণ জানিয়েছেন।

এদিকে ড. কামাল হোসেন আহূত মহাসমাবেশে যোগ দেয়া না দেয়াসহ পরবর্তী করণীয় নির্ধারণ করতে আজ বুধবার আলোচনায় বসছেন যুক্তফ্রন্টের নেতারা। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসভবন মায়াবীতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ যুক্তফ্রন্টের নেতারা বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর