,

আমরা শঙ্কার মধ্যেই এগিয়ে যাই: সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক: আমরা শঙ্কার মধ্যেই এগিয়ে যাই। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমরা সৃষ্টির পতাকা উড়াই। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে আমরা জীবনের জয়গান গাই, এটাই আওয়ামী লীগের ইতিহাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার জাতীয় শোক দিবসে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনেই সীমিত থাকলে চলবে না। আমরা আজ বঙ্গবন্ধুর সততা, বঙ্গবন্ধুর সাহসের দৃষ্টান্ত যদি অনুসরণ করি তাহলেই বঙ্গবন্ধুর প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এখন বাঙালির মুক্তির সংগ্রামের আপোষহীন কাণ্ডারি।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পৃথিবীর সব থেকে নৃশংসতম হত্যাকাণ্ড মন্তব্য করে তিনি বলেন, পৃথিবীতে জুলিয়াস সিজার থেকে শুরু করে যত রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার মধ্যে সব থেকে নৃশংসতম পঁচাত্তরের পনেরই আগস্টের হত্যাকাণ্ড। অন্যান্য রাজনৈতিক হত্যাকাণ্ডে অবলা নারী, অন্তঃসত্ত্বা নারীরা ছিল না, অবুঝ শিশু ছিল না। কিন্তু এখানে ছিল।

আওয়ামী লীগের এ নেতা বলেন, সরকারবিরোধী কোনও আন্দোলন সফল হবে না। যে কোনও যৌক্তিক দাবি মেনে নেয়ার সৎসাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে। জনগণকে সঙ্গে নিয়ে সকল অপশক্তিকে প্রতিহত করা হবে। আজকের এই দিনে আমাদের শপথ হবে শেখ হাসিনার নেতৃত্বে যে কোনও অপশক্তি, বিশেষ করে সাম্প্রদায়িক অপশক্তিকে আমরা জনগণকে সঙ্গে নিয়ে পরাজিত করব। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর