,

ঈদের আগেই খালেদা জিয়ার মুক্তির দাবি বিএনপির

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার করে ঈদের আগেই মুক্তির দাবি জানিয়েছে দলটি। মঙ্গলবার নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান।

তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনকে তারা বিপদ মনে করছেন। আরেকটি একতরফা নির্বাচন আয়োজন করতে প্রতিপক্ষ হিসেবে বেগম জিয়াকে কারাগারে রাখা হয়েছে। কারাগারে আটকে রেখে এদেশে একতরফা নির্বাচন হবে না। শূণ্য কেন্দ্রে ভোটার বিহীন ইলেকশনের নামে সিলেকশন হতে দেয়া হবে না। অবিলম্বে বানোয়াট মামলা প্রত্যাহার করে ঈদের আগেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।

ঈদের প্রাক্কালে নেতা-কর্মীদের মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, সারা দেশে বিএনপি নেতা-কর্মীদের মামলার হিড়িক পরেছে। অজ্ঞাতনামা মামলায় পুলিশ ওৎ পেতে যখন যেমন খুশি নির্বিচারে বিএনপি নেতা-কর্মীদের আটক করছে। হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতার আতঙ্কে এখন ঘর ছাড়া এলাকা ছাড়া তারা। চলছে লাগামহীন গ্রেফতার বাণিজ্য।

রিজভী বলেন, সচিব পর্যায়ের কমিটি প্রায় সর্ব পর্যায়ের কোটা তুলে দেওয়ার প্রস্তাব করেছে। কিন্তু আদালতের রায়ের কথা উল্লেখ করে কোটা সংস্কারের আরও প্রলম্বিত করার ষড়যন্ত্র হচ্ছে। অথচ আদালতের কোন রায় নেই, পর্যবেক্ষন আছে। আন্দোলতরত শিক্ষার্থীরা কোটা বাতিল চায় না তারা কোটা সংস্কার চায়। কিন্তু আবারও সব কোটা বাতিল করার প্রস্তাব মানেই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আবারও প্রতারনার কৌশল অবলম্বন। এটিও আরেকটি প্রহসন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা