,

কোটা সংস্কার নিয়ে আবারও শিক্ষার্থীদের অল্টিমেটাম

news-image

আটককৃত শিক্ষার্থীদের নি:শর্ত মুক্তি, হামলাকরি সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও ৫ দফার আন্দোলনকে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের প্রজ্ঞাপণের দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার পরিষদ। এ দাবি মানতে তারা সরকারকে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত সময় বেধে দিয়েছে। না মানলে আন্দোলনেরও হুশিয়ারি দিয়েছে পরিষদের নেতারা।

পরিষদের যুগ্ম আহবায়ক বিন ইয়ামিন মোল্লা বলেন, ছাত্র সমাজ মনে করে ৫ দফা আলোকে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার হলে ছাত্র সমাজ তথা সকলের কাছে অধিকতর যুক্তিসংগত হবে। কিন্তু পরিতারে বিষয় হলো- সরকারের পক্ষ থেকে আন্দোলনকারি শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে ৪ বার আলোচনা করেও কোন ধরনের কাজ না করে নির্যাতন-নিপীড়ন দমন পীড়নের কারণে সরকারের প্রতি শিক্ষার্থীদের মনে বিরাট অনাস্থা ও সংশয় তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ছাত্র সমাজ আরও মনে করে, কোটা সমস্যা সমাধানে বারবার কোর্টের একটি পর্যবেক্ষণকে অজুহাত হিসেবে সামনে আনার বিষয়টি কেবল নতুন করে কালক্ষেপণের একটি পন্থা। অবিলম্বে আন্দোলনকারি শিক্ষার্থীদের মুক্তি দিয়ে সরকারের সঙ্গে আন্দোলনকারিদের প্রতিনিধি দলের আলোচনা করা দরকার বলে মনে করেন তিনি।

মঙ্গলবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ  ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ৫টি দাবিদাওয়ার কথা উল্লেখ করা হয়। সেগুলো হলো- সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত নিয়োগে বিদ্যমান বৈষম্যমূলক কোটা হ্রাস করে ১০ শতাংশে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে মেধা তালিকা থেকে নিয়োগ দেয়া, একই পরিবারকে কোটার সুবিধা একাধিকবার না দেওয়া, কোটায় কোন বিশেষ নিয়োগ না দেওয়া ও সকলের জন্য অভিন্ন বয়সসীমা ও কার্ট মার্কস।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা