,

বঙ্গবন্ধু হত্যার রাজনীতি বাহকদের সঙ্গে সমঝোতা নয় : তথ্যমন্ত্রী

news-image

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-জামায়াত-খালেদা বঙ্গবন্ধুর হত্যার রাজনীতি বহন করে বলেই ওদের সঙ্গে মিটমাট, সমঝোতা বা আলোচনা হতে পারে না। তাছাড়া নির্বাচন বা গণতন্ত্রের উছিলায় এ অপশক্তিকে হালালও করা যায় না।

মঙ্গলবার সকাল ১১ টায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা মহানগর জাসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাসদ সভাপতি বলেন, সমাজ-রাজনীতি-ক্ষমতা থেকে বঙ্গবন্ধুর হত্যার রাজনীতি বহনকারীদের নির্বাসনে দিতে হবে। পঁচাত্তর সালের পর বিএনপি-জামায়াত-খালেদাচক্র ধারাবাহিকভাবে ষড়যন্ত্র-হত্যা-খুনের অপরাজনীতি করছে। তারা ১৫ আগস্ট মিথ্যা জন্মদিন পালনের নামে বঙ্গবন্ধুর খুনীদের পক্ষে উল্লাস, ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যাচেষ্টা, জঙ্গি-সন্ত্রাস ও আগুন দিয়ে মানুষ পোড়ানো, যুদ্ধাপরাধীর বিচার আটকানো আর নির্বাচন বানচাল করে অস্বাভাবিক সরকার তৈরির চক্রান্ত করে আসছে, এদের ক্ষমা নেই।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য অ্যাড. শাহ জিকরুল আহমেদ, নুরুল আখতার, সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবয়াদুর রহমান চুন্নু, নইমুল আহসান জুয়েল, রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুন্নবী, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মাইনুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি ইদ্রিস ব্যাপারী ও ঢাকা মহানগর পূর্ব জাসদের সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম প্রমূখ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর