,

গোলাম সারওয়ারের মৃত্যুতে ফখরুলের শোক

news-image

নিজস্ব প্রতিবেদক: একুশে পদক প্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাতে বিএনপি মহাসচিব এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক ও দেশবরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। একজন প্রথিতযশা সাংবাদিক হিসেবে নিজ কর্মের প্রতি তিনি সদা অবিচল ছিলেন।

তিনি জাতীয় সম্পাদক পরিষদের সভাপতিসহ পেশাগত জীবনে নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করছিলেন। মহান রাব্বুল আলামিন যেন গোলাম সারওয়ারকে বেহেশত নসিব করেন এবং তার শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

বাংলাদেশ সময় সোমবার রাত ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোলাম সারওয়ার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী সালেহা সরওয়ার, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা