,

সরকারের সমালোচনা হবে এটাই সাংবিধানিক অধিকার: সাকি

news-image

গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, রাষ্ট্র আর সরকার এক জিনিস নয়। ফলে সরকারের সমালোচনা হবে এটাই সাংবিধানিক অধিকার। সে ক্ষেত্রে আপনি কেন শহিদুল আলমকে গ্রেফতার করলেন? আপনি কেন একজনের অভিমত প্রকাশ করার কারণে তাকে গ্রেফতার করছেন।

বেসরকারি টেলিভিশন এসএ টিভির এক টকশোতে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব প্রায়ই বলেন সংলাপের দরকার নেই। নির্বাচন কালীন সরকারের কাঠামো এবং ভূমিকা কী হবে, তা নিয়ে শুধু বিএনপিই নয়, সকল নিবন্ধিত রাজনৈতিক দলের ( যারা নির্বাচনে অংশ গ্রহণ করবে) সাথে সংলাপের দরকার রয়েছে। রাজনৈতিক চিন্তা শুধু ভোট দিয়ে হয় না। সংলাপেরও দরকার রয়েছে।

তিনি বলেন, এই যে গত ৫ মাসে আওয়ামী লীগ শুধু বিএনপিকে ষড়যন্ত্রের জায়গায় দেখেছে। সাম্প্রতিক ৫ মাসে বিএনপি ছাড়াও কিন্তু দুটি বড় আন্দোলন হলো। একটি কোটা সংস্কার আন্দোলন ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন। যার পুরোটাই বিএনপি জামায়াত ছাড়া হয়েছে। অপ্রত্যাশিত জায়গার আন্দোলন আওয়ামী লীগ ঠিক মতো মোকাবিলা করতে পারছে না। তাদের জন্য সবচেয়ে পরিচিত খেলাধুলার ভালো জায়গা হচ্ছে বিএনপি জামায়াত থাকলে। এই গ্রামারে তারা খুব বেশি পারদর্শী। তাই দ্রুত আওয়ামী লীগ এই জায়গায় বিএনপি জামায়াত আমদানি করলেন এবং লড়তে শুরু করলেন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা