,

কারা গ্রেনেড হামলাকারী, শিগগিরই দেশবাসী জানতে পারবে : কাদের

news-image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছে, শিগগিরই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে কারা এই গ্রেনেড হামলা চালিয়েছিল তা দেশবাসী জানতে পারবে।

রোববার বিকেল বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে শোক দিবসের এক আলোচনায় সভায় তিনি একথা বলেন।

বিএনপির নেতাদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ বিএনপি শুধু ইস্যু খুঁজে। বিএনপি ও তাদের দোসররা চোরা পথে ক্ষমতায় যাওয়ার জন্য ছাত্র আন্দোলনকে ব্যবহার করতে চেয়েছিল। শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে দলটি। ধানমন্ডিতে আওয়ামী লীগ অফিসে হামলা বিএনপির কারসাজিতে।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপি আন্দোলনের ডাক দিয়ে লাভ নেই, দেশের জনগণ এখন নির্বাচনমুখী।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা