,

ডাকসুসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন চায় ছাত্র মৈত্রী

news-image

বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটি সভাপতি ফারুক আহমেদ রুবেল বলেছেন- চলতি বছরেই সমন্বিত পদ্ধতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, ডাকসুসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন, দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয়-কলেজগুলোতে সকল শিক্ষার্থীদের জন্য সিট বরাদ্দ সহ ৬ দফা দাবিতে ছাত্র সমাবেশ করেছে। রোববার বেলা ১২টায় শাহবাগ চত্বরে সমাবেশে বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ফারুক আহমেদ রুবেল বলেন, শিক্ষা আজ দুর্নীতির করাল গ্রাসে পতিত হয়েছে। শিক্ষা ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি-অনিয়ম শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। শিক্ষাকে ঘিরে চলছে অবাধ ব্যবসা। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চলমান ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ভোগান্তিকে বিবেচনা না করেই স্বেচ্ছাচারী গোঁ ধরে বসে আছে। বিশ্ববিদ্যালয়গুলো চাইলেই সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভোগান্তি নিরসন করা সম্ভব। একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়-কলেজগুলোর হল হোস্টেলগুলোতে দখলদারিত্ব সমস্যার সমাধান করে সকল শিক্ষার্থীদের সিট বরাদ্দের দাবি জানান।

কাজী আব্দুল মোতালেব জুয়েল বলেন, ডাকসুসহ দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ছাত্র সংসদ নির্বাচন না থাকায় শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জবাবদিহিতার বাইরে থাকছে। ফলে শিক্ষার্থীরা দিনের পর দিন শিক্ষার্থীদের শোষণের শিকার হতে হচ্ছে। অবিলম্বে ডাকসু সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।
ছাত্র মৈত্রী সভাপতি ফারুক আহমেদ রুবেল আগামী ২৯ আগস্ট দেশব্যাপী সকল সাংগঠনিক জেলাগুলোতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৬ দফা দাবিকে আদায়ের লক্ষে লিফলেট প্রচারণা ও সভা-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।
ছাত্র মৈত্রী সভাপতি ফারুক আহমেদ রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহ সভাপতি অতুলন দাস আলো, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বিবর্তন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি ও কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক হাসিদুল ইসলাম ইমরান, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক অদিতি আদ্রিতা সৃষ্টি, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক ইয়াতুন্নেসা রুমা, ঢাকা মহানগর কমিটির সদস্য ও সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি সায়মা সায়েদা সাইরী, ঢাকা মহানগর কমিটির সদস্য রেশমী আক্তার ও তানভীর আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর