,

গণআন্দোলনকে পুঁজি করে সরকার পতনের চেষ্টা করছে বিএনপি’

news-image

অনলাইন ডেস্ক : নৌমন্ত্রী শাহজাহান খান বলেছেন, দেশের গণআন্দোলনকে পুঁজি করে সরকার পতনের চেষ্টা করছে বিএনপি। কিন্তু তাদের মনে রাখতে হবে, শেখ হাসিনার ভিত এতো নড়বড়ে নয় যে, এই সব ঠুনকো ষড়যন্ত্রেই তিনি ক্ষমতা ছেড়ে দিবেন। কারণ তিনি জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

আজ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চক্রান্ত করেছিল জিয়াউর রহমান। তিনি সুপরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে হত্যার নেতৃত্ব দিয়েছিল। সেই চক্রান্ত এখনো চলছে এবং খালেদা জিয়া বিভিন্ন সময়ে তা চালিয়ে যাচ্ছেন।

জিয়াউর রহমানের কঠোর সমালোচনা করে নৌমন্ত্রী বলেন, বাংলাদেশের পতাকা এবং জাতীয় সংগীত পর্যন্ত বিকৃতি করতে চেয়েছিলের তিনি। যাতে মুক্তিযোদ্ধার ইতিহাস নতুন প্রজন্ম জানতে না পারে।

নৌমন্ত্রী অারো বলেন, মুক্তিযোদ্ধা সন্তানদের সামনে চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কিন্তু ভয় পেলে চলবে না ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের পথ নির্দেশ করে দিয়েছেন। এটা বুকে ধারণ করে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

তিনি অারো বলেন, বিএনপি এখন দেশের কুষ্ঠ রোগে পরিণত হয়েছে। যারা পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ পুড়িয়ে হত্যা করে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীদের সন্তানকে সরকারি কোনো চাকরিতে নিয়োগ দেয়া যাবে না। দিলে স্বাধীনতা নস্যাৎ করবে তারা। যাদের ব্যবসা-বাণিজ্য ইন্ডাস্ট্রি আছে তা সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ‌‘মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক ফোরামের’ উপদেষ্টামণ্ডলীর সভাপতি সেবীকা রানী।

মুক্তিযোদ্ধা সন্তান সাংবাদিক ফোরামের সভাপতি জিহাদ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, এনায়েত হোসেন, শামসুদ্দিন আহমেদ, বলরাম পোদ্দার, তানিয়া হক শোভা, সেবিকা রানী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা