,

সংলাপের কোন বিকল্প নাই : ন্যাপ

news-image

চলমান রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তি ও দেশের গণতন্ত্র রক্ষায় সংলাপের কোন বিকল্প নাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

তিনি বলেন, সরকারী দলের সাধারণ সম্পাদক যখন প্রধান বিরোধী দলের সাথে সংলাপের বিষয়টিকে এড়িয়ে যান তখন জাতির মধ্যে এক ধরনের আতংক সৃষ্টি করে। সরকারের মনে রাখা উচিত বল প্রয়োগ করে সমস্যার সমাধান কল্যাণকর নয়। আলোচনার মধ্য দিয়েই সমস্যার সমাধানই জাতির কল্যাণকর।

শনিবার দুপুরে যাদু মিয়া মিলনায়তনে বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক শহীদ এস.এম.এ রবের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের ওপর হামলার কড়া সমালোচনা করে তিনি বলেন, কোমলমতি ছাত্র-ছাত্রীদের গ্রেফতার করে পায়ে ডান্ডা বেড়ি ও কোমরে দড়ি দিয়ে টেনে হিঁচড়ে নেওয়া আর গোটা ছাত্রসমাজের কোমরে দড়ি বেঁধে দেওয়া এক বিষয়। অবৈধ সরকার টিকিয়ে থাকতে কতটা নির্মমতার পথ বেছে নিতে পারে, এটি তার একটি নিকৃষ্ট উদাহারণ।

শহীদ এস.এম.এ রবের হত্যাকান্ডের বিচার দাবী জানিয়ে গোলাম মোস্তফা বলেন, রাজনৈতিক নেতৃত্বের হত্যাকান্ডের বিচার না হলে জাতি মাথা উচু করে দাড়াতে পাড়বে না। এসকল হত্যাকান্ডের বিচার না হওয়া একটি জাতির জন্য লজ্জাজনক।

শহীদ এস.এম.এ রব স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণ সভায় সংগঠনের সমন্বয়কারী মো. মঞ্জুর হোসেন ঈসা’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, গণতান্ত্রিক ঐক্য আহ্বায়ক রফিকুল ইসলাম, জিনাফ সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার, তৃণমূল নাগরিক আন্দোলন সভাপতি মুহম্মদ মফিজুর রহমান লিটন, সাংবাদিক মো. মতিউর রহমান সরদার, এনডিপি প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ মুছা, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, ন্যাপ ঢাকা মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু প্রমুখ।

এছাড়াও খুলনা বসুপাড়া কবরস্থানে এসএমএ রবের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পারিবারিকভাবে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে মরহুমের জেষ্ঠ্যপুত্র আরিফুর রহমান মিঠু।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা