মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের স্বার্থে সকলকে নৌকায় ভোট দিতে হবে : পরিকল্পনামন্ত্রী

news-image

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। মাত্র কয়েক বছরে উন্নয়নের মাধ্যমে তিনি পুরো বাংলাদেশের চেহারাই বদলে দিয়েছেন। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত যোগ্য নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এজন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে দেশের স্বার্থে সকলকে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান মন্ত্রী।

শনিবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ মাঠে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতিমধ্যেই আমরা জঙ্গি দমনে এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিহাস সৃষ্টি করেছি। এজন্যই জঙ্গি দমন এবং উন্নয়নের স্বার্থে আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের গতি ঠিক রাখতে হবে।

তিনি বলে, ফ্রি ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগ জিততে পারবে না এটা যদি কেউ ভেবে থাকে তবে সেটা ভুল ধারনা। কেউ নির্বাচনে আসুক বা না আসুক আগামী নির্বাচন ফ্রি ফেয়ারই হবে। নির্বাচনে আওয়ামী লীগই বিজয়ী হবে এবং বরাবরের মতো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমানে দেশের উন্নয়নের মাধ্যমে জনগনের চোখ খুলে গিয়েছে।তারা এখন আর কোন হানাহানির-প্রতিহিসংসার রাজনীতি দেখতে চায়না, আগুন সন্ত্রাসীদেরকে চায়না, চায়না কোন নির্দিষ্ট ভবন কেন্দ্রিক শোষন-শাসন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এদেশের মানুষের মুখে হাসি ফুটানো। ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত দেশ গড়ার জন্যই দেশ স্বাধীন করেছিলেন।জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা মানুষ ও দেশের সেবায় কাজ করে যাচ্ছি।আমরা ব্যবসা করতে আসিনি, আমরা মানুষের সেবা করতে এসেছি।

তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় এবং দেশের মানুষ পেট ভরে খেতে পায়। আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি এবং অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের আয় বৃদ্ধি করে বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যদার আসনে বসাতে সক্ষম হয়েছি। এখন দেশের মানুষ কেউ অনাহারে থাকে না, বিনা চিকিৎসায় মারা যায় না। আমরা খাদ্য, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। বেকার যুবক ও মা-বোনদের জন্য কর্মসংস্থান এর ব্যবস্থা করা হচ্ছে। নারীরা যেন ঘরে বসে কর্মসংস্থান পায়, সেজন্য একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরো বলেন, ২০২১ সালের মধ্যেই এই দেশকে মধ্যম আয়ের দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে মধ্যম আয়ের দেশের সকল যোগ্যতা অর্জনের স্বীকৃতি পেয়েছি, পুরো জাতি সেটা জাকজমকপূর্ণভাবে উদযাপন করেছে। মানুষ এখন আর কোন ধোকাবাজি দেখতে চায়না।

এ জাতীয় আরও খবর