,

১৮ আগস্ট গুজব-সন্ত্রাসের বিরুদ্ধে ভিডিও প্রকাশ করবে আ.লীগ

news-image

‘নিরাপদ সড়ক চাই’ শিক্ষার্থীদের এ আন্দোলনে চলাকালিন সময় নানা গুজব ছড়ানো ও জনগণ বিভ্রান্ত হওয়ায়, আগামী ১৮ আগস্ট একটি ভিডিও তথ্য চিত্র প্রকাশ করবে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটি। এমন তথ্য জানিয়েছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলটির অন্যতম মুখপাত্র ড.হাছান মাহমুদ।

শনিবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে প্রচার ও প্রকাশনা উপ কমিটির নিয়মিত বৈঠক শেষে হাছান মাহমুদ এমন তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে কিভাবে গুজব ছড়ানো হয়েছিল ও আন্দোলনের নামে ভবিষ্যতে গুজব-সন্ত্রাস চালিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে, তা সঠিক ভাবে জনগনের সামনে তুলে ধরতে আগামী ১৮ আগস্ট একটি ভিডিও তথ্য চিত্র প্রচার ও প্রকাশনা উপ কমিটি কর্তৃক প্রকাশ করা হবে।

বিএনপির নেতাদের আচরণ পাগলা কুকুরের মতো হয়ে গেছে উল্লেখ করে আওয়ামী লীগের মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি গত সাড়ে নয় বছর বিভিন্ন সময় আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। কখনো তেল গ্যাস, কখনো কোটা আন্দোলন, সর্বশেষ শিশুদের ঘাড়ে চড়ার চেষ্টা করেছে। সব কিছুতে ব্যার্থ হয়ে বিএনপি এখন পাগলা কুকুরের মতো আচরন করছে। সকলে জানেন পাগলা কুকুরের কামরে জলাতঙ্ক রোগ ছড়ায়। এখন জনগনও এই আতঙ্কে আছে বিএনপি কামর দিয়ে জনআতঙ্ক ছড়াতে পারে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সমস্ত দাবী মেনে নিয়ে তাদের ঘরে ফিরে যাওয়ার আহবান জানিয়েছিলেন। কিন্তু শিশুকিশোরদের ঘাড়ের উপর বন্ধুক রেখে বিএনপি-জামাত এবং ১/১১কুশীলবরা দেশের পরিস্থিতি ঘোলাটে করার লক্ষে নোংরা রাজনৈতিক খেলায় নেমেছিল। তারা স্কুলের ড্রেস পড়িয়ে ছাত্রদলের, শিবিরের ক্যাডারদের(গুন্ডাদের) এবং ছাত্রী সংস্থার মেয়েদের মাঠে নামিয়েছিল। একই সাথে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, ফজলুল হক মিলন, ছাত্রদলের কয়েকজন নেতার কথোপকথন ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দেশের মানুষের কছে এখন পরিষ্কার কিভাবে এই আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যাবহার করার অপচেষ্টা করা হয়েছিল।

শিক্ষার্থীদের আন্দোলনে আওয়ামী লীগ অফিসকে ঘিরে যেসব গুজব ছড়ানো হয়েছিল, সেই সময়ে শিক্ষার্থীরা অফিসে ঘুরে গিয়ে সংবাদ সম্মেলন করে বলেছে এগুলো গুজব তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। এই আন্দোলনে আওয়ামী লীগের এক কর্মীর চোখ উপড়ে ফেলা হয়েছে সেটিও তারা ছাত্রের চোখ উপড়ে ফেলা হয়েছে বলে অপ-প্রচার চালিয়েছে। মূলত এসকল গুজব সন্ত্রাস চালানো হয়েছে দেশের বিরুদ্ধে , সরকারের বিরুদ্ধে বলেও অভিযোগ করেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ প্রচার ও প্রকাশনা উপ কমিটির নেতৃবৃন্দরা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর