,

নির্বাচনে জয়ী হতে হলে এখনই জনগণের কাছে যেতে হবে : মেনন

news-image

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, আগামী নির্বাচনে জয়ী হতে হলে এখনই জনগণের কাছে যেতে হবে। তাদের কাছে বিএনপি-জামায়াতের দুঃশাসন ও ষড়যন্ত্রের স্বরূপ তুলে ধরতে হবে এবং একই সঙ্গে গত ১০ বছরের যে উন্নয়ন সংগঠিত হয়েছে সে ব্যাপারেও জনগণকে বিশেষভাবে অবহিত করতে হবে।

শনিবার বিকেলে ৪ মিন্টু রোডে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি তার বাসভবনে আওয়ামী লীগের রমনা ও শাহবাগ থানার থানা ও ওয়ার্ড সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, মুক্তিযুদ্ধের বিজয়কে ধ্বংস করতেই পরাজিত শত্রুরা কিছু সেনা সদস্যকে ব্যবহার করে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। তাদের লক্ষ্য ছিল পাকিস্তান আমলের পুরনো দিনগুলোতে ফিরে যাওয়া। আর তাই আমরা দেখেছিলাম বাংলাদেশ বেতার হয়ে গিয়েছিল রেডিও বাংলাদেশ। সেই চক্রান্তের ধারাবাহিকতায় জিয়াউর রহমান ক্ষমতায় এসে ৪ মূলনীতির অন্যতম ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়েছিল। সমাজতন্ত্রকেও নতুন করে সংজ্ঞায়িত করেছিল সামাজিক ন্যায় বিচারের। আর এর ফলশ্রুতিতেই দেশে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল ধর্মভিত্তিক রাজনীতির। নতুন করে দেশে শুরু হয়েছে হত্যা, ক্যু, অভ্যুত্থান এবং জনগণের ওপর নিপীড়ন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানকে একইভাবে ব্যর্থ করে দিয়ে বেগম খালেদা জিয়া জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতায় এসে জামায়াতের আমির গোলাম আজমকে নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছিল এবং ২০০১ সালের ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে এই জামায়াতকেই তাদের ক্ষমতার সঙ্গী বানিয়েছিল। সেই ষড়যন্ত্রের ধারা এখনও অব্যাহত আছে।

তিনি বলেন, সামনের নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই বিএনপি-জামায়াত আন্দোলনের কথা বলছে। যদিও এই ১০ বছরে তারা কোনো আন্দোলন করতে পারেনি। তাই তারা ভর করছে কখনও কোটা আন্দোলনের ওপর, কখনও কিশোর-ছাত্র আন্দোলনের ওপর। এ ধরনের আন্দোলনে তারা আরও সুযোগ নিতে চাইবে। এজন্য আজকে সকল নেতা-কর্মীদের সতর্ক ও সজাগ থেকে জনগণকে সংগঠিত রাখতে হবে। যাতে তারা এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে না পারে। জনগণকে একটি শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত নিতে হবে।

সভার শুরুতে ১৫ আগস্টের নিহত শহীদের প্রতি ১ মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রমনা থানা আওয়ামী লীগের সভাপতি সাবেক কমিশনার মোখলেছুর রহমান। উপস্থিত ছিলেন শাহবাগ থানার সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড. হামিদ খান, রমনা থানার সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকগন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর