সাক্ষাৎকারে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, শোকের মাসেই বিএনপি জামায়াতের ষড়যন্ত্র বাড়ে : আব্দুর রহমান
বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ছাত্র জীবন থেকেই রাজনীতি শুরু। এক সময়ের তুখর ছাত্র নেতা, দীর্ঘসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ব্যক্তি আব্দুর রহমান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ও সমসাময়িক বিষয় নিয়ে দেশের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম আমাদের সময় ডটকমের প্রতিবেদক আহমেদ জাফরের সঙ্গে কথা বলেছেন তিনি।
প্রশ্ন: শোকের মাসে শিক্ষার্থীদের আন্দোলন কিভাবে দেখছে আওয়ামী লীগ?
আব্দুর রহমান: শুধু আওয়ামী লীগের জন্য নয়, বাঙ্গালির জাতির জন্য শোক আর ত্যাগের মাস আগস্ট। শত বেদনা আর কলহতি শব্দধর, স্বজন হারানো কান্নার রোলের আহাজারি, অন্যায় অত্যাচার, বিভীষিকার মাস যেন এ আগস্ট মাস। জাতির পিতাকে হত্যা করার মধ্যে দিয়ে শুরু হওয়া ষড়যন্ত্র এখনোও চলছে। বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র শোকের মাস এলে আরো বাড়ে যায়। এ মাসে আওয়ামী লীগ শোকে কাতর থাকায় বিএনপির জামায়াত বার বার এ মাসটিকেই বেছে নেয় ষড়যন্ত্র করার জন্য।
প্রশ্নঃ ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ রাজপথে শক্তি দেখাচ্ছে, এমন গুজবের উপর ভর করে সোশ্যাল,অনলাইন মিডিয়া গুলো তোলপার এ বিষয়টিকে কি ভাবে দেখছেন?
আব্দুর রহমানঃ এখন আর এই আন্দোলন নিরাপদ সড়ক চাই আন্দোলন নেই। এখন এই আন্দোলনকে সরকার পতনের দিকে ধাবিত করা হচ্ছে, যার পেছনে বিএনপি, ছাত্রদল এবং তাদের উগ্রসম্প্রদায় সংগঠন জামাত-শিবির কাজ করছে। এ আন্দোলনের মধ্য দিয়ে তারা আগামী নির্বাচনকে ভন্ডুল করতে চায়। তারা চায় না দেশে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করুক। মানুষ গুজবে কান দিয়ে হয়তো সত্য টা কিছু সময়ের জন্য বুঝতে পারেছে না। পরে ঠিকই বুঝতে পারবে।
প্রশ্নঃ আপনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, তৎকালীন এবং বর্তমান ছাত্রলীগের আদর্শেকে কিভাবে তুলে ধরবেন ও পার্থক্য করবেন?
আব্দুর রহমানঃ দেখেন, ছাত্রলীগের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে তা বরাবরই অসত্য। আমি মনে প্রাণে বিশ্বাস করি বর্তমান ছাত্রলীগে যারা আছে, তারা ছাত্রলীগের আদশের্র অনুসারী। তাই সুসংহত ভাবে দায়িত্ব বহন করছে। তবে বর্তমান ছাত্রলীগ আর আমাদের সময়ের ছাত্রলীগের কাঠামোগত পার্থক্য আছে। সময়ের সাথে সাথে রাজনীতির রং পাল্টায়। তবে আওয়ামী লীগ রাজনীতি করে দেশের মানুষের জন্য আর অঙ্গসংগঠন গুলো একই ভাবে সেই রীতিনীতি মেনে চলছে।
প্রশ্নঃ নির্বাচনকালীন সরকার কেমন হতে পারে?
আব্দুর রহমান: এই সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব না, এর জন্য নীতিনির্ধারকরা আছেন এবং দলের সর্বময় ক্ষমতা অধিকারী নেত্রী জননেত্রী শেখ হাসিনা দায়িত্ব আছে।
প্রশ্ন: টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার পরেও নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ কোন বিষয়টিকে চ্যালেঞ্জ মনে করছে।
আব্দুর রহমান: সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ ও মাদক এই তিনটি বিষয় আমাদের নির্মূল করা চ্যালেঞ্জের। শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব এই চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল নেই। এ সকল গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করা খুব কঠিন। জঙ্গি,মাদক, সন্ত্রাস বাংলাদেশে এখনও পর্যন্ত কোনোভাবে বিস্তার লাভ করতে পারেনি। জঙ্গি,সন্ত্রাস, নির্বাচনকালীন সময় বিএনপি-জামায়তের সঙ্গে হাত মিলিয়ে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করবে। আর সেটা মোকাবেলাই করাই আমাদের চ্যালেঞ্জের।
প্রশ্নঃ সংসদ সদস্য মনোনয়ন এবার কি আগে হতে পারে ?
আব্দুর রহমানঃ মনোনয়ন তেমন আগে হবে না। তবে যারা মনোনয়ন প্রত্যাশী তাদের কাছ থেকে হয়তো আবেদপত্র একটু আগানো হবে।
প্রশ্নঃ একাদশ জাতীয় নির্বাচনী ইশতিহারে আপনারা কি কি রাখাছেন?
আব্দুর রহমানঃ গত দশ বছরে যত উন্নয়ন হয়েছে এবং জনগণের কল্যাণের স্বার্থে ভবিষ্যতে যা উন্নয়ন করা হবে তা ইশতিহারে অর্ন্তভুক্ত রাখা হতে পারে। দেশের মানুষের চাহিদা অনুযায়ী দেশকে অগ্রগামী করা হবে। গতদশ বছরের উন্নয়ন হল আমাদের মুল শক্তি।
প্রশ্ন: নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে আন্তর্জাতিক অঙ্গনে এ নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে?
আব্দুর রহমান: কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়া স্বাভাবিক প্রক্রিয়া। পৃথিবীতে রাজনৈতিক দলগুলো তাদের দলের আদর্শ নিয়ে সাংগঠনিক ক্ষমতা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, এটা তাদের দলের সিদ্ধান্তের ব্যাপার। সরকারের বা অন্যকোনো দলেরও বিষয় নয়। তবে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি গত নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করছে, যে মাশুলও দিতে হয়েছে, সেই মাশুল আর দিবে না। বিএনপির দলের মধ্যে দেউলিয়াত্বে ভরে গেছে।
প্রশ্নঃ বরিশাল এবং খুলনার সাংগঠনিক দায়িত্বে আছেন সেখানকার অবস্থা কেমন?
আব্দুর রহমানঃ সেখানকার অবস্থা যথেষ্ট ভাল এবং আমি খুবই সন্তুষ্ট।
প্রশ্নঃ আপনার নির্বাচনী আসন ফরিদপুরকে নিয়ে আগামীও বর্তমানের ভাবনা গুলো কি কি ?
আব্দুর রহমানঃ ৬৭৪ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করেছি এবং অলমোস্ট এখন সমস্ত গ্রামেই পাকা রাস্তা আছে,দু একটা রাস্তা বাকি আছে তার কাজ চলছে। ২২ বছর রেল লাইন বন্ধ ছিল ২০০৮ সালে আমরা ক্ষমতায় এসে, সরকার গঠন করার পর,আমি প্রথম সংসদে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবটি রাখি এবং সেই প্রস্তাবটি পাশ করা হয়। বর্তমানে রেল স্টেশনের উপর দিয়ে ওভারপাসের একটি প্রকল্প আছে সেটা নিয়ে কাজ চলছে। সুতরাং মানুষের দাবি গুলো এখন হচ্ছে খুব ছোট। তাই আমি আমার জনগণকে নিয়ে আশাবাদী। তবে একটি ডিমান্ড আছে আমি মনে করি মধুমতি নদীর তীর ঘেষা বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ এর জাদুঘরে যাওয়ার রাস্তাটি নদী ভাঙ্গনের কবলে পড়েছে এবং সেখানে প্রায় দেড়শ কোটি টাকার একটি প্রজেক্ট ডিবিপি দেয়া হয়েছে। ইনশাল্লাহ এই প্রকল্পটি ক্ষমতায় আসার সুযোগ পেলে অতি শীঘ্রই বাস্তবায়িত হবে।











