,

গাড়ির কাগজ যাচাই করতে হঠাৎ রাস্তায় ওবায়দুল কাদের

news-image

গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে হঠাৎ রাস্তায় নেমে পড়লেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে পুরান ঢাকার কয়েকটি এলাকায় মন্ত্রীর তৎপরতা দেখা যায়।
এসময় ওবায়দুল একটি বাস থামিয়ে চালকের কাছে কাগজপত্র দেখতে চান । কাগজপত্র সব ঠিকঠাক থাকায় বাসটিকে ছেড়ে দেন। এরপর সময় টেলিভিশণ সহ কয়েকটি ইলেক্ট্রোনিক মিডিয়ার গাড়ির কাগজ যাচাই করেন । অবশ্য গাড়ির কাগজপত্র ঠিকঠাক থাকায় ছেড়ে দেন।

পুরান ঢাকার বাবুবাজার এলাকায় বেশ কিছুক্ষণ গাড়ির কাগজপত্র যাচাই করছিলেন তিনি। এসময় মন্ত্রী তার সাথে থাকা ট্রাফিক বিভাগের লোকদের নির্দেশ দেন যাতে গতিসম্পন্ন সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা না চলে। এসময় তিনি স্থানীয়দের কাছে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করে কিনা জানতে চান।

উল্লেখ্য গত রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব নামে দুই শিক্ষার্থী জাবালে নূর পরিবহনের বাসচাপায় নিহত হন।

একই ঘটনায় আহত হন আরও ৮-১০ জন শিক্ষার্থী। নিহত মিমের বাবা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। হত্যার ঘটনার পর থেকে রাজপথে নেমে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। এরপর থেকে রাস্তায় প্রশাসনের তৎপরতা বেড়ে যায়।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা