,

নিরাপদ সড়ক আন্দোলনে গ্রেফতারকৃত ছাত্রদের অবিলম্বে মুক্তি দিতে হবে : বাম জোট

news-image

বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা বলেছেন, নিরাপদ সড়ক আন্দোলনে গ্রেফতারকৃত ছাত্রদের অবিলম্বে মুক্তি দিতে হবে। নিরাপদ সড়ক আন্দোলনে গত কয়েকদিন কলেজ-বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্রদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ছাত্রদের কোমরে দড়ি লাগিয়ে, হাতকড়া পড়িয়ে কোর্টে হাজির করা হয়েছে। বুধবার এক যৌথ বিবৃতিতে জোটের শীর্ষ নেতারা এসব কথা বলেন।

বাম জোট নেতারা বলেন, চট্টগ্রামে ছাত্র ফেডারেশন দুই নেতাকে ৫৭ ধারায় মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। ছাত্রদের ওপর জুলুম, গ্রেফতার বুমেরাং হয়ে ফিরে আসবে। তারা ছাত্রদের ওপর বর্বর নির্যাতন বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বাম জোট নেতারা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্দোলনে অংশগ্রহণ করার অভিযোগে যদি কোন ছাত্র-ছাত্রীকে শাস্তি দেয়া হয় তবে সেটা বরদাশত করা হবে না।

নিরাপদ সড়ক আন্দোলনের প্রেফতারকৃত ছাত্রদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দেন বাম জোটের শীর্ষ নেতা সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী’র) সমন্বয়ক মোবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর