,

পরিবহন ব্যবস্থায় জনগণের জান-মাল রক্ষায় মোটেই যথেষ্ট নয় : সিপিবি

news-image

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম সড়ক পরিবহন আইন সম্পর্কে সিপিবি’র প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছেন, সড়কে সুষ্ঠু পরিবহন ব্যবস্থা ও জনগণের জান-মাল রক্ষায় মোটেই যথেষ্ট নয়। বুধবার এক যুক্ত বিবৃতিতে সিপিবির নেতৃদ্বয় এ কথা বলেন্ সিপিবি’র নেতৃদ্বয় বলেন, আন্দোলনের প্রেক্ষিতে গত ৭ বছর ঝুলে থাকা সড়ক পরিবহন আইন-২০১৮ তড়িঘড়ি করে মন্ত্রিসভায় পাশ করা হয়েছে। এ বিষয়ে বিভিন্ন মহলের মতামতকে উপেক্ষা করে যে আইন-এর খসড়া পাশ করা হলো তা সড়কে সুষ্ঠু পরিবহন ব্যবস্থা ও জনগণের জান-মাল রক্ষায় মোটেই যথেষ্ট নয়।

সিপিবি’র নেতৃদ্বয় বলেন- জনগণের আকাংখা ছিল একটি ‘সড়ক পরিবহন ও সড়ক নিরাপত্তা আইন’ করা হবে। কিন্তু সেই আকাঙ্খা উপেক্ষিত হয়েছে। এছাড়া সড়কে দুর্ঘটনা’র দায় অধিকাংশ ক্ষেত্রেই অধিকার বঞ্চিত ও নানাভাবে শোষিত ড্রাইভারের ওপর চাপানো ও শাস্তির মাধ্যমে সমাধানের পথ খোঁজা হয়েছে। যানবাহনের মালিক, দুর্নীতিবাজ কর্তৃক ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টরসহ দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের দায়িত্ব পালনে বাধ্য করা ও শাস্তির বিধান যথাযথ হয়নি। নিরাপদ সড়কসহ সড়কের সুষ্ঠু ব্যবস্থাপনা, ড্রাইভার-হেলপারদের নিয়োগপত্র প্রদান, অতিরিক্ত সময় গাড়ী চালানো বন্ধ, পর্যাপ্ত বিশ্রামসহ শ্রমিক হিসাবে মানবিক জীবন দেওয়া, মালিকদের মেয়াদোত্তীর্ণ গাড়ী নামানো ও অতিরিক্ত মুনাফা লুটতে অশুভ প্রতিযোগিতা বন্ধ এবং আইনের কঠোর প্রয়োগ ছাড়া সড়ক দুর্ঘটনা রোধ সম্ভব না। পরিবহন ব্যবসায় জড়িত মাফিয়াতন্ত্রের হাতে সড়ক খাত জিম্মি। দায়িত্বপ্রাপ্ত সংস্থাও দুর্নীতিগ্রস্থ।

আইনে শাস্তির মাত্রা নির্ধারণের আগে চালকের জীবনের মান উন্নয়নের নিশ্চয়তা বিধান করা হয়নি। এটা করেই সংগঠিত বিভিন্ন অপরাধের শাস্তির মাত্রা বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে হবে। রুট পারমিট দেওয়ার বিষয়টি পরিবহন ব্যবসায়ীদের কাছ থেকে মুক্ত করে স্বতন্ত্র ও নিরপেক্ষ সংস্থার হাতে দেওয়ার দাবি দীর্ঘদিনের অথচ খসড়া আইনে তা উপেক্ষা করা হয়েছে।

খসড়া আইনে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হলেও চালকের সহকারীর অভিজ্ঞতা ও প্রশিক্ষণকে গুরুত্ব দিয়ে পরবর্তীতে ড্রাইভার এর যোগ্যতা অর্জনের বিষয়টিও উপেক্ষিত হয়েছে। আইনের খসড়াটি উন্মুক্ত করা ও সচেতন সকল মহলের মতামতের ভিত্তিতে দ্রুত সংসদ অধিবেশন ডেকে আইনের চূড়ান্ত অনুমোদনের আহ্বান জানানো হয়।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা