,

প্রস্তাবিত সড়ক আইন শুভঙ্করের ফাঁকি: রিজভী

news-image

অনলাইন ডেস্ক : প্রস্তাবিত সড়ক পরিবহন আইনে গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকবে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, সোমবার তড়িঘড়ি করে মন্ত্রিপরিষদে সড়ক পরিবহন আইন-২০১৮ খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত আইনে দুর্বৃত্ত ও গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকবে। এটি একটি শুভঙ্করের ফাঁকি। এই আইন আদৌ সংসদে পাস হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নাগরিকরা। এ আইন নিরাপদ সড়কের জন্য পর্যাপ্ত নয়। এ আইনে গণপরিবহণে নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ ফিরে আসবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। মঙ্গলবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাদের নামে মিথ্যা অপপ্রচারের জন্য ক্ষমতাসীনদের ফেসবুকে ভুয়া এবং কাল্পনিক তথ্য দিয়ে একের পর এক পোস্ট দিচ্ছে বলেও অভিযোগ করে রিজভী বলেন, এসব পোস্টে বলা হয়েছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আমার নামে ইসলামী ব্যাংকে কোটি কোটি টাকা জমা আছে। এ অদ্ভূত এবং হাস্যকর তথ্যের জন্য ফেসবুকে পোস্ট প্রদানকারীকে আন্তর্জাতিক পুরস্কার দেওয়া উচিত। ভীত ও নার্ভাস হয়ে ক্ষমতা ধরে রাখতে সরকার নানা ধরনের নোংরা চাতুরির আশ্রয় নিচ্ছে।

সরকারের হাতে এখন কেউই নিরাপদ নয় বলেও দাবি করে রিজভী বলেন, লেখক, সাংবাদিক, কলামিস্ট, ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ, নারী কিংবা শিশু কেউ নিরাপদ নয়। মত প্রকাশের স্বাধীনতা বলতে কিছুই নেই। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় পটুয়াখালীতে এক গর্ভবতী শিক্ষিকাকে দু’দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আলোকচিত্রী ও দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমকে জিজ্ঞাসাবাদের নামে শারীরিক নির্যাতন করা হয়। তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

তিনি বলেন, কয়েকদিন ধরে যেভাবে শিক্ষার্থীদের ওপর, সাংবাদিকদের ওপর পুলিশের পাশাপাশি ছাত্রলীগ-যুবলীগ সশস্ত্র অবস্থায় হামলা করেছে তা দেখে দেশের মানুষ হতভম্ব। কোমলমতি শিক্ষার্থীদের ওপর বর্বর ও নিষ্ঠুর হামলায় ঘটনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানসহ সারা বিশ্বে নিন্দার ঝড় বইছে। পুলিশ হলো আইনের রক্ষক, তাদের পাশে এসব অস্ত্রধারীরা। পুলিশ অস্ত্রধারীদের সহযোগী হিসেবে কাজ করছে এমন দৃশ্য কি কোনো স্বাধীন দেশে চিন্তা করা যায়? এটা ভোটারবিহীন সরকারের চরমনিষ্ঠুরতার বহিঃপ্রকাশ।পুলিশের সহযোগিতায় সরকারি দলের হামলাকারীদের হিংস্রতা তীব্র রূপ ধারণ করেছে। গত পরশুও তো ধানমন্ডিতে পুলিশ ছাত্রলীগ ও যুবলীগ শিক্ষার্থীদের ওপর বর্বর হামলা ও নির্যাতন চালিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের কিশোর তরুণরা আত্মবিশ্বাসের সঙ্গে অন্যায়ের মোকাবিলা করছে। সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, ২০০ বছরের ছাত্র আন্দোলনের ইতিহাসে ছাত্র আন্দোলন কখনোই ব্যর্থ হয়নি। আন্দোলনরত এ স্কুল কলেজ পড়ুয়াদের আন্দোলনও ব্যর্থ হবে না।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর