,

দুই নায়কের টার্গেট নায়িকা মাহি

news-image

ঢাকা-কলকাতা এই দুই বাংলা মিলিয়ে নির্মিত হয়েছে তারকাবহুল চলচ্চিত্র ‘তুই শুধু আমার’। বিগ বাজেটের এই ছবিটি নির্মিত হয়েছে যৌথ প্রযোজনায়। বাংলাদেশে থেকে অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা অনন্য মামুন। কলকাতা থেকে ছবিটি প্রযোজনা করবে সেখানকার শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ এবং পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি।
ছবিতে অভিনয় করেছেন মাহি, কলকাতার সোহম, ওম ও আরও অনেকেই। ছবিটিকে ঘিরে অনেক বিতর্ক রয়েছে। যৌথ প্রযোজনার নিয়ম না মানার অভিযোগও রয়েছে। তবুও ছবিটি বাংলাদেশে মুক্তির লক্ষেই চলছে প্রচারণার কাজ। চলছে সেন্সর প্রাপ্তির অপেক্ষাও।

আর সেই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৭ আগস্ট) প্রকাশ হলো ‘তুই শুধু আমার’ ছবিটির অফিসিয়াল ট্রেলার। ছবির বাংলাদেশি পরিচালক অনন্য মামুন তার ফেসবুকে ট্রেলারটি শেয়ার দিয়ে লিখেছেন, ‘জাস্ট ওয়াইট, মোর ধামাকা কামিং……’
ছবির ট্রেলারে আভাস মিলেছে ত্রিভুজ প্রেমর গল্পের। মাহিকে কেন্দ্র করে দুই নায়ক সোহম ও ওমের পাগলামি, আধিপত্য বিস্তার, কৌশল ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে। যেখানে সোহমের স্ত্রী প্রিয়া চরিত্রে অভিনয় করেছেন মাহি। ট্রেলার সম্ভাবনা জাগিয়েছে ছবির শেষদিকে করুণ পরিণতিও দেখা যেতে পারে। বেশ ঝকঝকে নির্মাণে ছবিটিতে রয়েছে বেশ কিছু চমৎকার লোকেশনে দৃশ্যায়িত গানও।

পরিচালক অনন্য মামুন বলেন, ‘এ যুগের দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই ছবিটি নির্মাণ করেছি। প্রযুক্তি ও ট্যাকনোলজির সঠিক প্রয়োগ করা হয়েছে। এটি দেখে দর্শক বিনোদিত হবেন বলেই বিশ্বাস আমার।’
তিনি জানালেন, চলতি বছরেই সব নিয়ম মেনে ছবিটি মুক্তি পাবে বাংলাদেশে।
ট্রেলার দেখুন :

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে