,

গুণ্ডা মুক্ত বাংলাদেশ চাই : ড. কামাল

news-image

গুণ্ডা মুক্ত বাংলাদেশের দাবি জানিয়ে গণফোরোমের সভাপতি ও বিশিষ্ঠ সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, সাংবিধানে কোথাও বলা নেই পুলিশের পাশে লাঠি নিয়ে গু-াদের থাকতে হবে। এটা পুলিশ বাহিনীকে অপমান করা হচ্ছে। আমরা সাদা পোশাকের গু-া মুক্ত বাংলাদেশ দেখতে চাই।

তিনি বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই। আছে গু-াতন্ত্র। আমার জীবনের বিনিময়ে হলেও দেশে গণতন্ত্র ফিরিয়ে দেয়া হউক। আমাকে গুলি করে মারুন। তাহলে অন্তত বলতে পারবো। গু-াদের বিরুদ্ধে স্বোচ্ছার থেকে মারা গেছি।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে উদ্ধিগ্ন নাগরিক সমাজ আয়োজিত শিক্ষার্থীদের ওপর নিপীড়নের প্রতিবাদে প্রতিবাদ ও সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, আপনি(সরকার) যদি পুলিশ বাহিনীর পাশ থেকে গু-া সরাতে না পারেন, তাহলে আপনি পদত্যাগ করুন। কর্ম ক্ষেত্রে আপনার একটা সুনাম আছে।

তিনি বলেন, দেশে তরুণ সমাজ জাগ্রত হয়েছে। এটা আমাদের জন্য বড় শক্তি। কিন্ত আমরা গু-া মুক্ত বাংলাদেশ চাই। পুলিশের পাশে লাঠি নিয়ে কারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। কারা এদের লেলিয়ে দিয়েছে। আমরা পুলিশের পাশে গু-া দেখতে চাই না।

গণফোরোমের সভাপতি বলেন, আগস্ট মাসে গু-ারা লাঠি নিয়ে পুলিশের পাশে থেকে বঙ্গবন্ধুকে অপমান করছে। যারা রাষ্ট্রের তথাতথিত দায়িত্ব পালন করছেন। তারা শপথ ভঙ্গ করছেন। তারা শপথ ভঙ্গের কারণে বলুন, আমার শপথ ভঙ্গ করার কারণে পদত্যাগ করিলাম।

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধূরীর সভাপতিত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলেরর সঞ্চালনায় সংহতি সমাবেশে আরও বক্তব্য দেন- সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দীন আহমেদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মোহাম্মদ ইবরাহীম, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মাদ মুনসুর, জেএসডির সাধারন সম্পাদক আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য এস এম আকরাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা