,

তরুণ ছাত্ররা গোটা দেশেকে কাঁপিয়ে দিয়েছে

news-image

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীরা যেন কোনোভাবেই নিগ্রহের শিকার না হয় সেটা খেয়াল রাখার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ দলীয় নেতাকর্মীদের প্রতি সরকারের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু এরই মধ্যে রাজধানীসহ সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা সরকারের ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের সদস্য। দেশে অসুস্থ শাসন ব্যবস্থা চলছে দাবি করে আইন বিশেষজ্ঞ ড.কামাল হোসেন বলেন, এই তরুণ ছাত্রদের সাহায্য না করে তাদের ওপর গুন্ডা লেলিয়ে দিয়েছে। তরুণ ছাত্ররা যা দেখালো তা হলো জাগ্রত বিবেক। তা এখনও আমাদের মধ্যে আছে। যা প্রবলভাবে গোটা দেশেকে কাঁপিয়ে দিয়েছে। কোনো অস্ত্র নাই তাদের কাছে।

তিনি আরও বলেন, যারা লাঠি ও অস্ত্র নিয়ে মাঠে নেমেছে, তাদেরকে কোনো ছাত্র সংগঠন বলবো না। এদের জন্য একটাই শব্দ আছে তা হলো এরা গুন্ডা। লাঠি নিয়ে নিরীহ মানুষের ওপর হামলাকারীদের আমরা গুন্ডা ছাড়া আর কোনোভাবে চিহ্নিত করতে পারি না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের চলমান ন্যায্য আন্দোলনকে জনদৃষ্টি থেকে ভিন্ন দিকে ফেরাতে শিক্ষার্থীদের ছদ্মাবরণে ছাত্রলীগ-যুবলীগ গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ করে চলছে।’

রিজভী বলেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে জন্য আজ রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনকে মনিটরিংয়ের নামে দাঁড় করিয়ে রাখা হয়েছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলার ফলাফল শুভ হবে না।’

শিক্ষর্থীরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশের সার্বিক অবস্থা কতটা ভয়াবহ মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় নেতা ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, ছাত্ররা নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন করেছে তাতে একথা স্পষ্ট সাব্যস্ত হয়েছে যে, পুলিশ ও নিরাপত্তারক্ষাকারী বাহিনীগুলিসহ সরকারের বিভিন্ন গাড়ির অনেক ড্রাইভারের লাইসেন্স ও গাড়ির কাগজপত্র নেই। সরকারি বিভিন্ন বিভাগের অদক্ষতা ও দুর্নীতি রয়েছে এবং তাদের আন্তরিকতার অভাবও প্রমাণিত হয়েছে।

ড. রফিক হিলালী আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলন প্রতিহত করতেই পরিবহন শ্রমিকদের মাঠে নামিয়েছে সরকার। এভাবে শক্তি প্রয়োগের মাধ্যমে আন্দোলন দমানোর চেষ্টা করা হলে জনগণ তা রুখে দাঁড়াবে। দেশবাসীকে এই ফ্যাসিষ্ট সরকাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা