,

বিএনপি-জামায়াত হচ্ছে গুজব রটানোর কারখানা : ইনু

news-image
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ৭১ সাথে পাকিস্তানীদের মূল কৌশল ছিল মিথ্যাচার অার গুজব রটানো। তারা ইসলাম গেলো বলে  চিৎকার করেছে। বাংলাদেশে কোন যুদ্ধ হচ্ছে না এবং মুক্তিযোদ্ধাদের দুষ্কৃতিকারী বলেও চিৎকার করছিলো। সবকিছু ছিলো মিথ্যাচার। এখন জামায়াতের সাথে হাত মিলিয়ে একই পদ্ধতি চালিয়ে যাচ্ছেন খালেদা জিয়া। রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরীর ‘একাত্তরের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্র’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ৭৫ সালে জিয়াউর রহমানও এই মিথ্যার চালিয়েছে। কৌশলে ক্ষমতায় গিয়েছেন। অার বিএনপি জামায়াত-শিবির এখনো গুজব রটিয়ে মানুষকে বিব্রত করছে। তারা হচ্ছে গুজব রটানোর কারখানা। হেফাজতের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বিএনপি গুজব রটিয়েছিলো, ‘এই সরকার হাজার হাজার হেফাজতের মানুষ হত্যা করেছে।’ কিন্তু অামরা এ বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলাম, ‘১ জন মানুষও মারা যায়নি। পরবর্তীতে তারা একজন মৃত মানুষের তালিকা দেখাতে পারেনি। অার যাদের নাম দিয়েছিলো। খোঁজ দিয়ে জানা গেছে, তারা জীবন অাছে।’
চলমান শিক্ষার্থীদের অান্দোলনে বিএনপি-জামায়াতের গুজব রটানোর অভিযোগ করে সরকারের এই মন্ত্রী বলেন, স্কুলের বাচ্চারা সড়ক দুর্ঘটনা রোধে অান্দোলন করছে। তারা অনিয়ম ধরিয়ে দিয়েছে। চমৎকার ভালো কাজ করেছে। তাই শিশুদের কাছ থেকেও বড়দের মাঝেমাঝে শিখতে হয়। তারা চোখে অাঙুল দিয়ে অামাদেরকে দেখিয়ে দিয়েছে। তাই অান্দোলনকারী শিশুদের তিনি ‘সুপার হিরো’ বলে অাখ্যায়িত করেন। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ৯ দফা দাবিও প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন। পর্যায়ক্রমে তা বাস্তবায়নও হচ্ছে।
কিন্তু যখন ৯ দফা দাবি বাস্তবায়নের পথে এবং বাচ্চারাও ঘরে ফিরে যাবে। অান্দোলন সমাপ্তির পথে, ঠিক তখনি বিএনপি-জামায়াত চক্র মিথ্যাচার গুজব রটিয়ে শিক্ষার্থীদের বিব্রত করে তাদেরকে উসকে দিয়েছে। এমন মিথ্যাচার ৭১ এ করেছিল, অাবার ৭৫ এ জিয়ার সামরিক শাসনের মাধ্যমেও এমন মিথ্যাচার ও গুজব রটিয়ে বাংলাদেশের মানুষকে বিব্রত করেছিলো।
অান্দোলনে চার শিক্ষার্থী লাঞ্চিত ও মৃত্যুর গুজব রটনা করে বিএনপি-জামায়াত উত্তেজনা সৃষ্টি করেছে দাবি করে ইনু বলেন, ওই অান্দোলন কোন ছাত্রী লাঞ্চিত বা কেউ হতাহত হয়নি। এটা বিএনপির অান্দোলনকে ইস্যু করে ক্ষমতায় যাবার  পায়তারা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অারো বক্তব্য রাখেন সংসদ সদস্য কবি কাজী রোজী, ডা. অরূপ রতন চৌধুরী, ড. মো. হান্নান, মো. রেজাউল করিম চৌধুরী ও অাগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা