সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির আগেই শিক্ষার্থীরা সরকারকে অচল করেছে: মওদুদ

news-image

নিউজ ডেস্ক : দেশের মানুষের আস্থা না থাকায় বিএনপির আগেই কোমলমতি শিক্ষার্থীরা সরকারকে অচল করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, ২০ দলীয় জোট এখনও কোনো কর্মসূচি দেয়নি। তার আগেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। রোববার জাতীয় প্রেস ক্লাবে জিয়া আদর্শ একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনেই সরকার প্যারালাইজড হয়ে গেছে। সরকারের দুঃশাসনের জন্য সাধারণ মানুষের যে ক্ষোভ আছে, তাও এক সময় বিস্ম্ফোরিত হবে। তারা কেউ জানতেন না দেশে কোটা আন্দোলন হবে। এ ছাড়া সড়কে শৃঙ্খলা আনতে চলমান আন্দোলনের বিষয় সপ্তাহখানেক আগে চিন্তাও করতে পারেননি। অথচ এ আন্দোলনেই সরকার কাবু হয়ে পড়েছে। এ কারণে তারা এটাকে দমন করার কৌশল গ্রহণ করছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের ঘরে ফিরিয়ে দিতে পারবেন, তাদের ওপর মামলা করতে পারবেন, কিন্তু তাদের মনের ক্ষোভ দূর করতে পারবেন না। অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্বাচনের দাবি জানান ব্যারিস্টার মওদুদ।

আয়োজক সংগঠনের সভাপতি আজম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর