,

আন্দোলনে রাজনৈতিক দুর্বৃত্তরা মাঠে নেমেছে : মেনন

news-image

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন এমপি বলেছেন, আন্দোলনের বিজয়কে ছিনিয়ে নিতে রাজনৈতিক দুর্বৃত্তরা মাঠে নেমেছে। কিশোর ছাত্ররা গত কয়দিন ধরে গণপরিবহনের ক্ষেত্রে যে নৈরাজ্য বিরাজ করছিল তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

রোববার সকাল ১১টায় ৪ মিন্টু রোডস্থ বাসভবনে শান্তিবাগ স্কুল অ্যান্ড কলেজ ম্যানেজিং কমিটি ও শিক্ষক-শিক্ষার্থীদের সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন এমপি একথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন-এটাও দেখিয়েছে যে, রাস্তায় শৃংঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব এবং এটা নির্ভর করে যদি আমরা আইনের যথাযোগ্য প্রয়োগ করি। ছাত্রদের এই আন্দোলন ছিল অনন্য, কিন্তু এই সাফল্য ধরে রাখতে এখন সময় হয়েছে তাদের ফিরে যাবার। কারণ তাদের এই বিজয়কে ছিনিয়ে নিতে রাজনৈতিক দুবৃত্তরা ইতোমধ্যে মাঠে নেমেছে এবং হত্যা, ধর্ষণের গুজব ছড়িয়ে এসব ছাত্রদেরকে পথভ্রান্ত করতে চেষ্টা করছে। গতকাল আওয়ামী লীগ কার্যালয়ে আক্রমণ ঘটিয়েছে সেই রাজনৈতিক দুবৃত্তরা যেটা বিএনপি-জামায়াত নামে পরিচিত।

মেনন বলেন, এখন এই ছাত্রদের আন্দোলনের সফলতার স্বার্থেই তাদেরকে শিক্ষালয়ে ফিরে যেতে হবে। শিক্ষক-অভিভাবকদের এক্ষেত্রে দায়িত্ব রয়েছে। আমি এই দায়িত্ব পালনের জন্য আজকে উপস্থিত শিক্ষক-অভিভাবকদের আহ্বান জানাচ্ছি।

সভায় সভাপতিত্ব করেন সাবেক কমিশনার ও শান্তিবাগ স্কুল অ্যান্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি শেখ সেকেন্দার আলী।

মেনন শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- কেবল রাস্তায় নয়, শিক্ষা ক্ষেত্রেও সকল অসংগতি দূর করতে হবে। পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস, ক্লাসে পাঠদান না করা, কোচিংয়ের জন্য কোমলমতি শিক্ষকদের চাপ দেওয়া, বইয়ের বাহুল্য এসবও দূর করতে হবে। এই ছাত্রদের কাছ থেকে শিক্ষা নিয়ে শিক্ষা কর্তৃপক্ষ এবং শিক্ষকরা তাদের যথাযথ ভূমিকা পালন করবে। তিনি আন্দোলনরত ছেলেমেয়েদেরকে আশ্বস্ত করে বলেন, সরকার তাদের ৯ দফা দাবি মেনে নিয়েছে এবং এখন তাকে বাস্তবায়নের জন্য সময় দিতে হবে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা