মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগ নেতাদের মন্তব্য, এক এগারোর কুশিলবরা আবারও সক্রিয়

news-image

২০০৭ সালে সেনা সমর্থিত এক এগার সরকারকে ক্ষমতায় আনতে যারা নেপথ্যে কাজ করেছিল সেই সব কুশিলবরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। প্রকাশ্যে ও গোপনে নানা কর্মকা- চালাচ্ছে তারা। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেছেন, বিএনপি-জামায়াতের পাশাপাশি এক এগার কুশিলবরা প্রথমে কোটা আন্দোলনের নামে দেশে একটি নৈরাজ্যজনক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল। সেই চেষ্টা সফল না হতে পেরে এখন তারা শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলনের ওপর সোয়ার হয়েছে। দেশের সার্বিক উন্নয়ন কর্মকা-কে বিনিষ্ট করে একটি ব্যর্থ রাষ্ট্র পরিনত করতে তৎপরতা চালাচ্ছে আগের সেই কুশিলবরা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এসব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান এমপি এই প্রতিবেদককে বলেন, ড. কামাল, বদিউল আলম মজুমদারসহ বেশ কয়েকজন শনিবার রাতে গোপন বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ইস্টেফেনস ব্লুম বার্নিকাটের সঙ্গে। বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিদের কাছেও সরকারের বিরুদ্ধে নানান অপপ্রচার চালানো হচ্ছে। পদ্মা সেতু নির্মানের জন্য বিশ্ব ব্যাংকের সাহায্য বন্ধ করার জন্য একটি মহল জোর তৎপরতা চালিয়েছিল। ফারুক খান বলেন, এক এগার সেনা সমর্থিত সরকারকে ক্ষমতায় আনতে যারা তৎপরতা চালিয়েছিল, তারাই এখন আবার একটি অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা আনতে সক্রিয় হয়েছে। সচেতন দেশবাসীকে এদের বিরুদ্ধে সজাগ থাকার পাশাপাশি সকল নৈরাজ্য কর্মকা-ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সাবেক এই মন্ত্রী।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি বলেন, ভোটে জয়ী হয়ে যারা কখনই ক্ষমতায় আসতে পারবে না তারাই অগণতান্ত্রিক পথে ক্ষমতায় আসার জন্য নানান তৎপরতা চালায়। বর্তমান শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে অপশক্তি গ্রুপটি দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিনত করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের কোনও চেষ্টাই সফল হবে না। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি আমাদেরও সমর্থন রয়েছে। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খানে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে সরকার এবং আওয়ামী লীগ নিরব থাকতে পারে না।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শিক্ষার্থদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস আন্দোলন করে তুলেছে বিএনপি-জামায়াতসহ অপশক্তি গ্রুপটি। মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। তিনি বলেন, যারা দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়ে ফায়দা লুটতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।