,

এনআরসি’তে আসামের প্রথম নারী মুখ্যমন্ত্রীর নাম নেই

news-image

আসামের আতঙ্কিত সংখ্যালঘুদের ভয় আরও বাড়িয়ে দিয়ে উঠে এল আসামের সাবেক মুখ্যমন্ত্রীরই নাম না থাকার তথ্য। এ ছাড়াও সদ্য প্রকাশিত জাতীয় নাগরিক পঞ্জীকরণের (এনআরসি) চূড়ান্ত খসড়া তালিকায় নাম নেই অন্তত সাতজন অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা কর্মকর্তার। এমনকি, সাবেক রাষ্ট্রপতির পরিবারের সদস্যরাও নিজেদের নাম এনআরসিভুক্ত করতে ব্যর্থ হয়েছেন।

দিন দিন ধর্মীয় সংখ্যালঘুদের মনে আতঙ্ক বাড়ছে। তবে সংশোধনের সুযোগ রয়েছে। এনআরসির রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেলা শনিবার গুয়াহাটিতে সাংবাদিকদের জানান, সংশোধনের কাজ শেষে এ বছর চূড়ান্ত তালিকা প্রকাশ করার কোনো বাধ্যবাধকতা নেই।

আটের দশকের গোরায় আসামের মুখ্যমন্ত্রী হয়েছিলেন আনোয়ারা চৌধুরী। মুসলিম সম্প্রদায় থেকে ভারতের প্রথম নারী মুখ্যমন্ত্রী। পরে অন্যের মন্ত্রিসভায় দায়িত্ব সামলেছেন। কিন্তু দেখা গেল, এনআরসির চূড়ান্ত খসড়ায় তাঁর নাম নেই। নাম নেই ভারতের সাবেক রাষ্ট্রপতি ফকিরুদ্দিন আলি আহমেদের পরিবারেরও। অকালপ্রয়াত সংগীত গবেষক কালীকাপ্রসাদ ভট্টাচার্যের পরিবারও নিজেদের ভারতীয় প্রমাণে ব্যর্থ। এমনকি, বিজেপি বিধায়ক দিলীপ পালের স্ত্রী বাদ পড়েছেন তালিকায়। দুই বিধায়কের ঠাঁই হয়নি এনআরসিতে। সাবেক সেনা কর্মকর্তা আমিনূল হক দাবি করেছেন, ভারতীয় সেনা ও বিমানসেনার অন্তত ৭ জন সাবেক অফিসারের নাম নেই। তিনি ফোন নম্বরসহ তাঁদের তালিকাও প্রকাশ করেন।

শনিবার এনআরসির সমন্বয়ক প্রতীক হাজেলা জানিয়েছেন, ৭ আগস্ট থেকে আপত্তি বা অভিযোগ জানানোর ফর্ম এনআরসি সহায়তা কেন্দ্র বা ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। জমা দিতে হবে ৩০ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে। একই সঙ্গে তিনি জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের কোনো বাধ্যবাধকতা নেই। পূর্ণাঙ্গ সংশোধনের পরই তালিকা প্রকাশিত হবে। সাউথ এশিয়ান মনিটর

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর