,

বড়দের মাঠে নামার আহ্বান মির্জা ফখরুলের

news-image

কোমলমতি শিক্ষার্থীরা জাতিকে শিক্ষা দিয়ে দিয়েছে। এবার আমরা যারা বড় আছি, তাদের মাঠে নেমে আসতে হবে। এসব কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মির্জ ফখরুল বলেন, অতীতেও সরকার আন্দোলন ভিন্নখাতে নিতে বিএনপিকে জড়িয়েছে বক্তব্য দিয়েছে। এবারও একই পন্থা বেছে নিয়েছে। মূলত তারা দেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, শনিবার রাতে মোহাম্মদপুরে সুজন সম্পাদক বদিউল আলমের বাসায় সরকারি দলের লোকেরা হামলা চালিয়েছে। এ সময় সেখানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটও ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় শনিবার রাতে দু’দফা হামলার নিন্দা জানান মির্জ ফখরুল। বিএনপি মহাসচিব দাবি করেন, ক্ষমতাসীনরাই আমীর খসরুর নামে যে অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তার নায়ক। অতীতেও তারা আমাদের নেতাদের কণ্ঠ নকল করে জনগণকে বিভ্রান্ত করেছে।

তিনি আরও বলেন, অডিওতে যে বার্তা এসেছে, সেটিকে আমরা সমর্থন করি। কারণ, সংবাদ সম্মেলন করেই আমরা শিক্ষার্থীদের আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর