,

সরকারের আশ্বাসে শিক্ষার্থীদের বিশ্বাস নেই: নোমান

news-image

বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, সরকার কখনোই ওয়াদা দিয়ে রক্ষা করে না। কোটা আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য সরকার একই কাজ করেছে। তিনি বলেন, জনসম্পৃক্ত যেকোন আন্দোলনেই সরকার বিএনপির ‘ইন্ধন’ খুজে।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নোমান বলেন, ‘কোমলমতি’ শিক্ষার্থীরা সন্ত্রাসী কোন কাজ করছে না, তারা তারা রাস্তার অনিয়মগুলো দেখিয়ে দিচ্ছে।

বিএনপির এই নেতার অভিযোগ, যে আন্দোলনে জনগণ এমনকি আওয়ামী লীগও সমর্থন দেয় সেখানে বিএনপি সমর্থন দিলেই তা হয় ‘নস্যাৎ’। অর্থাৎ সরকার জনগণের সমর্থনকে সবচেয়ে ভয় পায়। তারা যেকোনভাবে ক্ষমতায় থাকতে চায়।

আওয়ামী লীগই বলে বিএনপির শক্তি নেই, আবার তারাই সারাদিন বিএনপিকে নিয়ে কথা বলে- যোগ করেন আবদুল্লাহ আল নোমান।

বিএনপিকে নির্যাতন করে দমানো যাবে না মন্তব্য করে তিনি বলেন, রাজনৈতিক আন্দোলনের মাধ্যমেই দলের চেয়ারপারসনকে মুক্ত করা হবে।

আয়োজক সংগঠন নাগরিক অধিকার আন্দোলন ফোরামের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এবিএম মোশাররফ, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর