,

শিক্ষার্থীদের উসকানি, চট্টগ্রামে বিএনপি নেত্রী আটক

news-image

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে বিএনপি নেত্রী ফাতেমা বাদশাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া থেকে তাকে আটক করা হয়েছে। ফাতেমা বাদশা চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, ‘বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদে শিক্ষার্থীদের আন্দোলনের সময় উপস্থিত থেকে ফাতেমা বাদশা সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি শিক্ষার্থীদের উসকানি দিয়েছেন। তাদের অবস্থান অব্যাহত রাখার অনুরোধ করেছেন। ভিডিও ফুটেজে তার জড়িত থাকার প্রমাণ পেয়ে আমরা তাকে আটক করেছি।’

ফাতেমা বাদশার বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২৯ জুলাই ঢাকায় দুই বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থী হত্যার শিকার হলে এর প্রতিবাদে এবং নৌপরিবহনমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্য নিয়ে রাজধানীতে আন্দোলন শুরু করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। রাজধানী অচলের পাশাপশি বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীতেও বড় আকারে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ ছাড়া দেশের অন্যান্য জেলা শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বিক্ষোভ হয়েছে নিরাপদ সড়কের দাবিতে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা