,

‘প্রধানমন্ত্রীর নামে গুজব ছড়ানো হচ্ছে ’

news-image

নিরাপদ সড়ক নিশ্চিত করতে শিক্ষার্থীদের আন্দোলন চলার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বানোয়াট খবর প্রচার হচ্ছে বিভিন্ন সামজিক মাধ্যমে। প্রধানমন্ত্রী যা বলেননি, সেগুলোই তার বরাত দিয়ে প্রচার হচ্ছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এব বিজ্ঞপ্তিতে এসব বানোয়াট খবরে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি অনুরোধ করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কোমল শিক্ষার্থীসহ দেশবাসীকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু কুচক্রী মহল বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন বিকৃত, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করছে। দেশের বর্তমান পরিস্থিতিতে এসব বানোয়াট সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করা হচ্ছে।’

‘এই সব সংবাদের কোনা ভিত্তি নেই’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে অপসংবাদে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আ্হ্বান জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব।

গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিক্রিয়ায় পরদিন থেকে নিরাপদ সড়কের দাবিতে তুমুল আন্দোলন শুরু করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

গত সোমবার থেকে চলমান আন্দোলন টানা চতুর্থ দিনের বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে। শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে চালকের লাইসেন্স আছে কি না, সেটা পরীক্ষা করছে। আর লাইসেন্স না থাকলে মামলা করাচ্ছে পুলিশকে দিয়ে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বুধবার ছাত্রদের সব দাবি মেনে নেয়ার কথা জানিয়ে তাদেরকে সড়ক থেকে উঠে যাওয়ার অনুরোধ করেছেন। কিন্তু ছাত্ররা তাও সড়ক থেকে উঠেনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর