,

ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি হলেন কুড়িগ্রামের শোভন

news-image

ছাত্রলীগের জন্মলগ্ন থেকে কুড়িগ্রামের কেউ সভাপতি হতে পারেনি কিন্তু এবার ২৯তম সম্মেলনের পর কেন্দ্রীয় সংসদে সভাপতি হলেন কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার রেজওয়ানুল চৌধুরী শোভন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ ছাত্রকে ছাত্রলীগের সভাপতি করায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানিয়েছেন কুড়িগ্রামের মানুষ।

শোভন ছাত্রলীগের সভাপতির ঘোষণা হওয়ার সাথে সাথে আনন্দে ফেটে পড়ে তার জন্মস্থান ভূরুঙ্গামারীসহ কুড়িগ্রাম জেলার মানুষ। ঘোষনা আসার সাথে সাথে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সাধারণ মানুষ। মিষ্টি বিতরন হয় সর্ব স্তরের মানুষের মাঝে।

শোভনের পরিবার সুত্র জানায়, রাত থেকেই বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং শুভাকাংখিরা বাড়িতে এসে শুভেচ্ছা বিনিময় করেছেন।

শোভনের বাবা ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী ও মাতা স্কুল শিক্ষক রেজিয়া খাতুন জানান, এই সংবাদে তারা অত্যন্ত আনন্দিত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দুজনই কৃতজ্ঞ। এসময় দেশবাসীর কাছে শোভনের জন্য দোয়া চান তারা।

রেজওয়ানুল হক চৌধুরী শোভন কুড়িগ্রাম জেলার সীমান্ত উপজেলা ভূরুঙ্গামারীর সন্তান। নিখাদ আওয়ামী পরিবারে তার বেড়ে উঠা। দাদা শামছুল হক চৌধুরী ছিলেন মুক্তি যুদ্ধের সংগঠক এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর। রাজনৈতিক জীবনে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন, একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। গভর্নর হিসেবে দ্বায়িত্ব পালনও করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত স্থানীয় আওয়মী লীগের রাজনীতির শ্রদ্ধাভাজন এবং নিবিদিত ব্যক্তি ছিলেন।

বাবা নূরুন্নবী চৌধুরী আওয়ামীলীগের ভূরুঙ্গামারী উপজেলা সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান। মা রেজিয়া খাতুন দক্ষিন চরভূরুঙ্গামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এ পরিবারটি কুড়িগ্রামে রাজনৈতিক অঙ্গন হতে সর্বস্তরের মানুষের কাছে আওয়ামী পরিবার বলে পরিচিত।

রেজওয়ানুল হক চৌধুরী শোভন ভূরুঙ্গামারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় এবং ভূরুঙ্গামারী ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে লেখা পড়া করেন। এসময় তিনি কেন্দ্রিয় ছাত্রলীগের বিদায়ী কমিটির কার্যকরী সদস্য ছিলেন।

শোভনের সভাপতি হওয়ায় কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সারা পড়েছে। কুড়িগ্রাম ছাত্রলীগের মাঝে বইছে আনন্দের বন্যা।

ভূরুঙ্গামারী উপজেলা যুবলীগ সভাপতি মইন উদ্দিন খোকন জানান, শুধু যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামীলীগ নয় শোভন সভাপতি হওয়ায় ভূরুঙ্গামারী সকল স্তরের মানুষ খুশি হয়েছেন এবং আনন্দিত হয়েছেন।

ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এমদাদুল হক মন্টু জানান, শোভন আমাদের গৌরব।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিরাজ জানান, শোভনকে ছাত্রলীগের সভাপতি ঘোষনা করায় কুড়িগ্রামবাসী অত্যন্ত আনন্দিত এবং আভিভূত। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা