,

মুন্সীগঞ্জে মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা

news-image

মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলা বিএনপির নতুন কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মুন্সীগঞ্জ আদালতে মামলা করেছে বাদ পড়া কমিটির সভাপতি খান মনিরুল মনি পল্টন। এছাড়া নতুন কমিটির সভাপতি আমির হোসেন দোলন ও সাধারণ সম্পাদক আখতার হোসেন মোল্লাকেও এই মামলায় বিবাদী করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে টংগিবাড়ী সহকারী জজ আদালতে এই মামলা দায়ের করা হয়। মামলার বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট গৌতম চন্দ্র দাস। আগামী সাত কার্যদিবসের মধ্যে বিএনপি মহাসচিবকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন টংগিবাড়ী আদালতের সিনিয়র সহকারি জজ মো. একরামুল কবির।

খান মনিরুল মনি পল্টন জানান,অগণতান্ত্রিক ও গঠনতন্ত্র বহির্ভূতভাবে পার্টির মহাসচিব চলমান কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি দিতে পারেননা। পুরনো কমিটি বলবৎ এবং নতুন কমিটির কার্যক্রম স্থগিত রাখার জন্য এই মামলা করেন বলে তিনি জানান।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গৌতম চন্দ্র জানান, আগামী সাত কার্যদিবসের মধ্যে বিএনপি মহাসচিবকে কারণ দর্শনোর আদেশ দিয়েছেন টংগিবাড়ী আদালতের সিনিয়র সহকারি জজ মো. একরামুল কবির।

উল্লেখ্য,গত বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শ নিয়ে টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আড়িয়ল-বালিগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির হোসেন দোলনকে সভাপতি এবং ধীপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বিটি কলেজের সাবেক এজিএস আখতার হোসেন মোল্লাকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন।

এ জাতীয় আরও খবর

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা

দিল্লিতে বিমান থেকেই আটক সিজেপি প্রতিষ্ঠাতা দীপকে

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহায়তা দেবে সরকার

শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

যন্তর মন্তরে যেতে বাধা, দিল্লির বিভিন্ন স্থানে বিক্ষোভ

৩৪৬ রানেই থামল বাংলাদেশের ইনিংস

নেতারা আটক, তবুও আন্দোলন চালানোর ঘোষণা সিজেপির

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি