,

আমি চাই আমাদের দেশের মানুষ সারাবিশ্বকে দেখুক: জয়

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমি চাই আমাদের দেশের মানুষ সারাবিশ্বকে দেখুক। শুধু যে বাংলাদেশের জিনিস দেখবে অন্য কোন দেশের কিছু দেখতে পারবে না এটা আমি চাই না। এর জন্য আমাদের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু -১ এর উদ্দেশ্য ছিলো এটার মাধ্যমে সরাসরি স্যাটেলাইট টেলিভিশন সার্ভিস দেশের সব মানুষকে দিতে পারবো।

মঙ্গলবার ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ এর গাজীপুরের গ্রাউন্ড স্টেশন উদ্ভোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, শুধু মাত্র দেশী চ্যানেল না সারা বিশ্বের নাটক,গান ইত্যাদি যেন আমাদের দেশের মানুষ দেখতে পারে। সারাবিশ্বকে আমাদের গ্রামের মানুষ যাতে দেখতে পারে এটাই হলো আমার স্বপ্ন। যাতে আমরা কোন দেশ থেকে পিছিয়ে না থাকি । এটাই হলো আমার উদ্দেশ্য। আমরা এখন আর দরিদ্র দেশ নেই।

তিনি বলেন, আমাদের এখন অনেকগুলো টেলিভিশন চ্যানেল আছে। আওয়ামীলীগ ক্ষমতায় আসার আগে সরকারি চ্যানেল ছিলো মাত্র দুটি। আমরা যখন ১৯৯৬ সালে ক্ষমতায় আসি তখন আমরা আরো দুই তিনটি বেসরকারি চ্যানেল অনুমোদন দেই। আমরা ক্ষমতা থেকে যাওয়ার পর আর কোন চ্যানেল অনুমোদন দেয়া হয় নি । বেসরকারি তিনটি ও সরকারি একটি ছিলো। ২০০৯ সালে পুনরায় ক্ষমতায় এলে এটাকে ওপেন করে দেয়া হয়। এখন এত চ্যানেল যে আমার মনেই নেই কতটি।

তিনি আরো বলেন, বছর বছর নতুন নতুন চ্যানেল আসছে । তবে যারা শহরের মানুষ এবং ক্যাবল টিভি পায় তারাই এখন আমাদের চ্যানেল দেখতে পায়। আর বিদেশী প্রোগ্রাম তো দেখতেই পায় না । সেক্ষেত্রে  গ্রামের মানুষ যাতে দেখতে পারে সে জন্য স্যাটেলাইট ব্যবহার করে সারাবিশ্বকে জানার সুযোগ করে দেওয়া হবে।

এসময় তিনি তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুকে টেলিভিশন উন্মুক্ত করারও আহ্বান জানান। যাতে স্যাটেলাইটের মাধ্যমে শুধু শহরের মানুষ নয় গ্রামের মানুষও যেন এই সেবা পায়। সূত্র : সময় টিভি

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা

দিল্লিতে বিমান থেকেই আটক সিজেপি প্রতিষ্ঠাতা দীপকে

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহায়তা দেবে সরকার

শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

যন্তর মন্তরে যেতে বাধা, দিল্লির বিভিন্ন স্থানে বিক্ষোভ

৩৪৬ রানেই থামল বাংলাদেশের ইনিংস

নেতারা আটক, তবুও আন্দোলন চালানোর ঘোষণা সিজেপির

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?