,

তিন সিটিতেই এগিয়ে আওয়ামী লীগ

news-image

তিন সিটি করপোরেশনের ভোটে এখন পর্যন্ত কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে আওয়ামী লীগ প্রার্থীরাই এগিয়ে রয়েছেন। এর আগে, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সিলেট, রাজশাহী ও বরিশাল নগরীতে।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৩৮ কেন্দ্রের মধ্যে ৭০টির ফল পাওয়া গেছে। এরমধ্যে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে পেয়েছেন ৭৯,৭৮১ ভোট। আর বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৬,৭৬৩ ভোট।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৩৪ কেন্দ্রের মধ্যে ১৭টির ফল পাওয়া গেছে। এরমধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দীন আহম্মদ কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ১২,২৮৮ ভোট এবং বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯,২৩৫ ভোট।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১২২ কেন্দ্রের মধ্যে ৪৩টির ফল পাওয়া গেছে। এরমধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ৩৯,১৯০ ভোট এবং বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫,৬৫৫ ভোট।

প্রসঙ্গত, সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশ নির্বাচনে মেয়র পদে কাগজ-কলমে ১৯ প্রার্থীর নাম থাকলেও নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭ জন। এছাড়া তিন সিটির ৮৭ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৮১ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর