,

সিটি করপোরেশন নির্বাচন, সিলেটে নিজ কেন্দ্রে হেরেও এগিয়ে কামরান

news-image

সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিজের এলাকার কেন্দ্রে ১৩০ ভোটের ব্যবধানে হেরে গেছেন আওয়ামী লীগে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। সোমবার সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।

ঘোষিত ফলাফল অনুযায়ী সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষের পক্ষে আরিফুল হক চৌধুরী ভোট পেয়েছেন ৭৭৬টি এবং নৌকার পক্ষে কামরান ভোট পেয়েছেন ৬৪৬টি। এছাড়া জামায়াতের প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন ২৬টি ভোট।

এদিকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৩৪ কেন্দ্রের মধ্যে সবশেষ ১৭টির ফল পাওয়া গেছে। এরমধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দীন আহম্মদ কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ১২,২৮৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
অন্যদিকে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯,২৩৫ ভোট।

প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের ৯টি সংরক্ষিত নারী ও ২৭টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৪ শত ৪৪ জন পুরুষ এবং ১ লাখ ৫০ হাজার ২ শত ৮৮ জন নারী ভোটার।

এবারের সিসিক নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৪টি।  প্রিসাইডিং অফিসার ১৩৪ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ৯২৬ জন ও পোলিং অফিসার ১৮৫২ জন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা

দিল্লিতে বিমান থেকেই আটক সিজেপি প্রতিষ্ঠাতা দীপকে

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহায়তা দেবে সরকার

শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

যন্তর মন্তরে যেতে বাধা, দিল্লির বিভিন্ন স্থানে বিক্ষোভ

৩৪৬ রানেই থামল বাংলাদেশের ইনিংস

নেতারা আটক, তবুও আন্দোলন চালানোর ঘোষণা সিজেপির

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি