,

রেলের জমিতে ইউপি চেয়ারম্যানের স্থাপনা নির্মাণ!

news-image

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর স্টেশনসংলগ্ন রেলের জমিতে বালু ভরাট করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেনের নেতৃত্বে একদল লোক সাতৈর স্টেশনের উত্তর পাশে প্রায় এক একর কৃষি ও জলাশয় ভরাট করে এ স্থাপনা নির্মাণ করছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন।

তবে এ ব্যাপারে ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক হোসেন বলেন, ‘আমরা লিজ গ্রহীতার কাছ জমি লিখে নিয়েছি সেখানে একটি বাজার করব। পাকশী রেল ভূ-সম্পত্তি কর্মকর্তা ইউনুস আরী বলেন, ‘রেলের কোনো পুকুর বা ডোবা ভরাট করার নিয়ম নেই। পুরোটাই অবৈধ।’

স্থানীয়রা জানান, ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক হোসেনের নেতৃত্বে ব্যবসায়ী রবীন্দ্রনাথ সাহা, ইউপি সদস্য মো. খলিলুর রহমান, শুকুর মল্লিক এবং বিল্লাল মিয়াসহ কয়েকজন প্রায় এক একর জমি ভরাট করে স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন। এখানে রেলের ১ একর ৪৪ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে ১২৩ শতাংশ কৃষি এবং ২১ শতাংশ মৎস্য হিসেবে একসনা লিজ দেওয়া হয় ওই ইউনিয়নের পাইকহাটি গ্রামের কাজী আব্দুর রাজ্জাককে।

অভিযোগ রয়েছে সেখানে পূর্ব দিকের ২১ শতাংশ জমি আগেই চেয়ারম্যান দখল করে সেমি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। বাকি ৮৪ শতাংশ জমি মোটা অংকের টাকার বিনিময়ে রাজ্জাক কাজী স্ট্যাম্পের মাধ্যমে ২০১৭ সালের ১৩ নভেম্বর ওই পাঁচজনের নামে লিখে দিয়েছেন।

ওই রেলের জমির লিজ গ্রহীতা কাজী আব্দুর রাজ্জাক বলেন, ‘কিছু খরচের টাকা দিয়েছেন। চেয়ারম্যান ক্ষমতাধর ব্যক্তি। আগে ২১ শতাংশ জোর করে দখল করে নিয়েছে। তাই কিছু খরচপাতি নিয়ে ওই জমি লিখে দিয়েছি। বাকি জমিতে আমি নিজে একটি স’মিল দিয়ে ব্যবসা করছি।

ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, ‘আমার এখানে একটি বাজার করার ইচ্ছা আছে। সেজন্যই জমির লিজ গ্রহীতার কাছ থেকে আমরা লিখে নিয়েছি। আমরা বৈধভাবেই ঘর নির্মাণ করছি। কৃষি ও মৎস্য হিসেবে শ্রেণিভুক্ত জমিতে পাকা ঘর নির্মাণ যায় কিনা এ প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান বলেন, ‘বাণিজ্যিকভাবে লিজ পাওয়ার জন্য আমরা আবেদন করেছি।’ তবে এ সংক্রান্ত কোনো কাগজ দেখাতে পারেননি তিনি।

রেলওয়ের পাকশী অফিসের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. ইউনুছ আলী বলেন, ‘রেলের পুকুর বা ডোবা ভরাট করার কোনো নিয়ম নেই। কোনো স্থাপনাও নির্মাণ করা যাবে না। লিজ গ্রহীতা পজিশন হস্তান্তর করতে পারবেন। তবে সে ক্ষেত্রে অফিস থেকে তাদের (আগ্রহীদের) নামে কাগজপত্র করে নিতে হবে। জমি ভরাট বা দখলের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’