,

অবশেষে ক্ষমা চাইলেন অ্যালন মাস্ক

news-image

শেষপর্যন্ত ক্ষমা চাইলেন মার্কিন ইলেক্ট্রনিক কোম্পানি টেসলা প্রধান অ্যালন মাস্ক। থাইল্যান্ডের গিরিগুহায় ১২ ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার অভিযানে অংশ নেওয়া পাহাড় বিশেষজ্ঞ ও ডুবুরি ভার্ন আনসওর্থের কাছে মঙ্গলবার ক্ষমা চান তিনি।

টুইটবার্তায় মাস্ক বলেন, ‘আমার আচরণের বিরুদ্ধে আনসওর্থ যে পদক্ষেপ নিতে চেয়েছেন তা কোনভাবেই যুক্তিসঙ্গত নয়। আমি তার কাছে ক্ষমাপ্রার্থী। এছাড়া, যে প্রতিষ্ঠানগুলোকে আমি নেতৃত্ব দেই তাদের কাছেও আমি ক্ষমা চাইছি। অপরাধ কেবল আমার একার এবং আমি তা স্বীকার করছি।’

প্রসঙ্গত, থাইল্যান্ডের গিরিগুহায় ১২ ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার অভিযান শেষে পাহাড় বিশেষজ্ঞ ও ডুবুরি ভার্ন আনসওর্থ এক সাক্ষাৎকারে বলেছিলেন, মার্কিন ইলেক্ট্রনিক কোম্পানি টেসলা প্রধান অ্যালন মাস্কের তৈরি করা ও থাইল্যান্ডে পাঠানো ‘মিনি সাবমেরিন’টি উদ্ধার অভিযানের জন্য মোটেও উপযোগী ছিল না।

ডুবুরির এই মন্তব্যের পর অ্যালন মাস্ক টুইট করে আনসওর্থের নাম উল্লেখ না করে তাকে ‘শিশুকামী’ বলে অভিহিত করেন।
পরবর্তীতে, ‘শিশুকামী’ বলে অভিহিত করা টুইটটি ডিলিট করলেও আনসওর্থ মাস্কের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছিলেন। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’