,

বিয়ে মানেই যৌনতায় বাধ্যতা নয়, দিল্লি হাইকোর্ট

news-image

দিল্লি হাইকোর্ট এক পর্যবেক্ষণে বলেছে, বিয়ে হয়েছে বলেই স্ত্রী সবসময় স্বামীর সঙ্গে যৌনমিলনে সম্মত থাকবে, এমনটা নয়। আদালতের মতে, বিয়ের মতো সম্পর্কের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়েরই শারীরিক সম্পর্কস্থাপনে ‘না’ বলার অধিকার রয়েছে। বৈবাহিক ধর্ষণকে অপরাধের তকমা দেওয়ার দাবিতে দায়ের করা একটি পিটিশনের শুনানিতে মঙ্গলবার দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত মুখ্য বিচারপতি গীতা মিত্তল ও সি হরি শঙ্করের বেঞ্চ বলে, বিয়ের মতো সম্পর্কের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়েরই শারীরিক সম্পর্কস্থাপনে ‘না’ বলার অধিকার রয়েছে।

আদালতের কথায়, ‘বিয়ের অর্থ এটা নয় যে, স্ত্রী সবসময় যৌনমিলনে তৈরি বা সম্মত থাকবেন। স্ত্রীর যে তাতে সম্মতি রয়েছে সেটা স্বামীকে প্রমাণ করতে হবে।’ একইসঙ্গে এনজিও মেন ওয়েলফেয়ার ট্রাস্ট এই পিটিশনের বিরোধিতা করে যে পিটিশন করেছিল, তাতে অসম্মতি জানিয়েছে আদালত। পাল্টা পিটিশনে বলা হয়েছিল, ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে বলপ্রয়োগ, হুমকি এ সব বিষয়গুলি গুরুত্বপূর্ণ উপাদান। এই তত্ত্ব উড়িয়ে দিয়ে দিল্লি­ হাইকোর্ট বলেছে, ‘ধর্ষণের জন্য বলপ্রয়োগ প্রয়োজন এটা সঠিক নয়। ধর্ষণে প্রাপ্ত আঘাতের দিকে নজর দেওয়া দরকার। আজকের দিনে ধর্ষণের সংজ্ঞা সম্পূর্ণ বদলে গিয়েছে।’

এনজিও’টির যুক্তি ছিল, বিবাহিত মহিলাদের হেনস্থার আইনে একজন মহিলা এমনিতেই বিয়েতে যৌন হিংসা থেকে সুরক্ষা পান। স্ত্রী আলাদা থাকলে তার সম্মতি ছাড়া যৌনমিলনও হয় না। এই বক্তব্য খারিজ করে দিয়ে আদালত বলে, যদি অন্যান্য আইনে এটা স্বীকৃতই থাকে তাহলে ভারতীয় দ-বিধির ৩৭৫ নং ধারায় কেন এর ব্যতিক্রম থাকবে, যেখানে বলা হয়েছে স্ত্রীর সস্মতি ছাড়া পুরুষ তার সঙ্গে যৌনমিলন করলে তাকে ধর্ষণ বলা যাবে না। টিওআই

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে