বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ স্থপতি নবীনকে খুলনায় পাওয়া গেছে

news-image

আবাসন নির্মাতা কোম্পানি শেলটেকের স্থপতি বিএমএ মাহফুজ নবীনকে খুলনায় পাওয়া গেছে বলে জানিয়েছে তার পরিবার। গত ৮ জুলাই রোববার বেলা ১১ টায় ভাষানটেকের বাসা থেকে অফিসের উদ্দেশে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।

নবীনের স্ত্রী জান্নাতুল এশা বলেছেন, বুধবার রাত ৩টার দিকে তার স্বামীকে একটি মাইক্রোবাস থেকে  খুলনার খালিশপুর এলাকায় ফেলে রেখে যাওয়া হয়। তিনি জানান, বর্তমানে নবীন খুলনায় তার এক বোনের বাসা আছে। তবে কারা মাইক্রোবাসে করে নবীনকে খুলনায় নিয়ে গেছে- গত চারদিন তিনি কোথায় ছিলেন- এসব বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি এশা।

এছাড়া তিনি জানান, তার স্বামী নবীন ঠিকমত হাঁটতে পারছে না। পা আর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, আমার সাথে খুব অল্প সময় কথা হয়েছে। শরীর এতোটাই খারাপ যে কথা বলতে পারছে না ঠিকমত।”

গত ৮ জুলাই নিখোঁজ হওয়ার পরদিন থানায় জিডি করা হয়।  জিডির অভিযোগ তদন্তের দায়িত্ব পাওয়া ভাষানটেক থানার এসআই রুহুল আমিন বৃহস্পতিবার সকালে বলেন, “নবীনের পরিবারের পক্ষ থেকে খুলনায় তার খোঁজ পাওয়ার বিষয়টি আমাকে জানানো হয়েছে। যতটুকু জেনেছি বর্তমানে সে অসুস্থ। সময় ও সুযোগ মতো তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।” সূত্র: বিডিনিউজ২৪