,

দেশে রোহিঙ্গা আছে ১১ লাখ ১৮ হাজার ৫৭৬ জন: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমার থেকে আসা কোনো রোহিঙ্গা শরণার্থী এখন আর অনিবন্ধিত নেই। সব রোহিঙ্গা শরণার্থীকে নিবন্ধিত করা হয়েছে।দেশে বর্তমানে ১১ লাখ ১৮ হাজার ৫৭৬ জন রোহিঙ্গা রয়েছে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চলা বৈঠকে প্রশ্নোত্তর পর্বে সাংসদ মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠির নতুন জন্ম নেয়া সন্তানদের বায়োমেট্রিক নিবন্ধনের জন্য ওয়ার্ক স্টেশন বিদ্যমান আছে।
জাসদের সংসদ সদস্য শিরীন আখতারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলমান মাদকবিরোধী অভিযানে দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। মাদকবিরোধী অভিযানের ফলে জঙ্গিবিরোধী অভিযান ব্যাহত হবে না বরং আরও জোরদার হবে।

মাদকবিরোধী অভিযান নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাদকবিরোধী অভিযান চলছে। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরে দেশবাসী প্রধানমন্ত্রীর জন্য দু’হাত তুলে দোয়া করছেন। তারা বলছেন এই অভিযান যেন বন্ধ না হয়।

সংসদ এসএম আবুল কালাম আজাদের সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনি কারণে আমরা সীসা সেবনকারীদের আইনের আওতায় আনতে পারছি না। তবে সরকার মাদক আইন সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, সেখানে সীসাকে মাদক হিসেবে উল্লেখ করা হচ্ছে।

সংরক্ষিত আসনের জাহান আরা বেগম সুরমার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছে একহাজার ৫৯৬ জন। এর মধ্যে নারী কয়েদি রয়েছে ৪৩ জন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ