,

অতিরিক্ত সময়ে গড়ালো ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচ

news-image

স্পোর্টস ডেস্ক: ম্যাচের নির্ধারিত সময় ও যোগ করা ৩ মিনিটেও ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়ার সেমিফাইনালটি ১-১ গোলে সমতা থাকে। ফলে অতিরিক্ত আরও ৩০ মিনিটের বাঁশি বাজান রেফারি।

এর আগে ইভান পেরিসিচের দুর্দান্ত গোলে ইংল্যান্ডের বিপক্ষে ১-১ ব্যবধানের সমতায় ফেরে ক্রোয়েশিয়া। ম্যাচের ৬৮ মিনিটে ডানপ্রান্ত থেকে সিমে ভ্রাসালিকোর লম্বা ক্রস থেকে পা লাগিয়ে রাশিয়া বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোল করেন এই উইঙ্গার।

কিয়েরান ট্রিপ্পিয়ারের একমাত্র গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধে ১-০ ব্যবধানের লিড নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। যদিও বল দখলে ইংলিশদের থেকে সামান্য এগিয়ে ছিল ক্রোয়েটরা।

কিয়েরান ট্রিপ্পিয়ারের গোলে খেলার মাত্র ৫ মিনিটেই ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। ফ্রিকিকের মাধ্যমে বিশ্বকাপ ক্যারিয়ারে নিজের প্রথম গোলের দেখা পান এই রক্ষণভাগের খেলোয়াড়।

রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি শুরু হয়। এ ম্যাচে যে দল জিতেবে তারাই ১৫ জুলাই ফ্রান্সের বিপক্ষে ফাইনালে লড়বে।

নিচে পাঠকদের জন্য দু’দলের শুরুর একাদশ দেয়া হলো।

ক্রোয়েশিয়া: দানিয়েল সুবাসিচ, সিমে ভ্রাসালিকো, ইভান স্ত্রিনিচ, ইভান পেরিসিচ, দেজান লোভরেন, ইভান রাকিটিচ, লুকা মদ্রিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও মান্দজুকিচ, আন্তে রেবিচ, দোমাগোজ ভিদা।

ইংল্যান্ড: জর্ডান পিকফোর্ড, কাইলে ওয়াকার, জন স্টোন্স, হ্যারি মাগিরে, জেসে লিংগার্ড, জর্ডান হেন্ডারসন, হ্যারি কেন, রহিম স্টারলিং, কিয়েরান ট্রিপ্পিয়ার, অ্যাশলি ইয়ং, ডেলে আলি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ