,

দিল্লিতে লর্ড কার্লাইলের সংবাদ সম্মেলন হচ্ছে না

news-image

নিউজ ডেস্ক: বাংলাদেশের বিচারব্যবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি ‘ব্যাখ্যা’র জন্য বুধবার রাতে ভারতের নয়াদিল্লি পৌঁছান ব্রিটিশ লর্ডসভার সদস্য ও বাংলাদেশের বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী অ্যালেক্স কার্লাইল। তবে বৃহস্পতিবার তাঁর সেই নির্ধারিত সংবাদ সম্মেলন হচ্ছে না। দিল্লির বিমানবন্দরে পৌঁছানোর পর কর্তৃপক্ষ জানিয়ে দেয়, তাঁর ভিসা বাতিল করা হয়েছে।

কার্লাইলের মিডিয়া উপদেষ্টা দাবি করা লুবনা আসিফ বুধবার রাতে জানান, লর্ড কার্লাইল রাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর কর্তৃপক্ষের তরফে তাঁর ভিসা বাতিলের কথা জানানো হয়।

এর আগে লুবনা আসিফই জানিয়েছিলেন, দিল্লির ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব-এ সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল আগামী শুক্রবার। কিন্তু ক্লাব তা বাতিল করায় এক দিন আগে বৃহস্পতিবার বেলা দেড়টায় সংবাদ সম্মেলনটি হবে দিল্লির লা মেরিডিয়ান হোটেলে।’

জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, লর্ড কার্লাইল যে কাজের জন্য ভারতে আসছেন তা তিনি তাঁর ভিসার আবেদনে উল্লেখ করেননি। এজন্যই তাঁর ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ