,

লোভ দেখিয়ে রিকশাচালকের স্ত্রীকে বিক্রি!

news-image

 

কোহিনূর বেগম নামে এক গৃহবধূকে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে সৌদি আরবে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কোহিনূরের স্বামী রিকশাচালক আব্দুল কাদির বুধবার (১১ জুন) বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, স্ত্রী ও দুই সন্তান নিয়ে বন্দর থানার ছালেহনগর এলাকার রিকশাচালক আব্দুল কাদিরের অভাবে দিন কাটছিল। তাদের দারিদ্র্যতার সুযোগে প্রায় সময় বন্দর ঝাউতলা এলাকার ইকবাল মিয়ার স্ত্রী ফিরোজা বেগম কোহিনূর বেগমকে সৌদি আরব যেতে নানা প্রলোভন দেখাত।

একপর্যায়ে কোহিনূর বেগম লোভে পড়ে সৌদি আরবে যেতে রাজি হন। অবশেষে ২০১৬ সালের ২৬ অক্টোবর কোহিনূরকে ফুসলিয়ে বাড়ি থেকে বের করে সৌদি আরবে বিক্রি করে দেয়া হয়।

স্বামী আব্দুল কাদির স্ত্রী কোহিনূরের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়ার অনুরোধ করেও কোনো সাড়া পাননি। কোহিনূরকে দেশে ফেরত আনার দাবি জানালে ফিরোজা বেগম কাদিরের কাছে টাকা চান এবং বিষয়টি এড়িয়ে যান।

বন্দর থানার ওসি শাহীন মণ্ডল বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। শীঘ্রই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ