,

বাঘ বলছে জিতবে ক্রোয়েশিয়া

news-image

স্পোর্টস ডেস্ক: রাশিয়ায় ফুটবল উৎসব শেষ হওয়ার পথে। ১৪ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে নামবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা। চলছে সেমি ফাইনাল পর্ব। গতকাল ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে বেলজিয়াম। ফ্রান্স তো ফাইনালে, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার ম্যাচ এখনও বাকি। তবে জ্যোতিষ বাঘ বলছে হ্যারিকেনদের বিপক্ষে জয় পাবে লুকা মডরিচরা।

গতকাল মঙ্গলবার বিকেলে ফ্রান্স বনাম বেলজিয়ামের খেলা মাঠে গড়ানোর আগে রাশিয়ার এক চিড়িয়াখানায় চার দেশের পতাকা দিয়ে চারটি বক্স বানিয়ে ঝোলানো হয়েছিল বাঘের খাঁচার ভেতরে। প্রথম দিকে ফ্রান্স ও বেলজিয়াম ও পরের দিকে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বক্স। বাঘটি প্রথম দিকের বক্সে না তাকিয়ে সোজা চলে আসে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বক্সের দিকে।

কয়েকবার এদিক ওদিক তাকিয়ে একলাফে উঠে ক্রোয়েশিয়ার বক্সটি জড়িয়ে ধরে বাঘটি। এ অবস্থা দেখে চিড়িয়াখানায় ঘুরতে আসা দর্শনার্থীরা উল্লাসের চিৎকার করতে শুরু করে। শব্দ শুনে বাঘটি আবার তার ঘরের ভেতরে ঢুকে যায়। পরে আবার বের হয়ে এসে ক্রোয়েশিয়ার পতাকা দিয়ে বানানো ব্ক্সটি নিয়ে খেলতে থাকে।

এদিকে ২০ বছর পর বিশ্বকাপ আসরের সেমি ফাইনাল খেলছে ক্রোয়েশিয়া। রাশিয়াকে শ্বাসরুদ্ধ টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শেষ চারে নাম লেখায় ১৯৯৮ সালে শেষবার সেমি ফাইনাল খেলা ক্রেয়েটরা।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে