,

রাজনীতিবিদরা শুধু ফুল ও খাবার উপহার নিতে পারবেন: মাহাথির

news-image

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, মন্ত্রিসভার সবাই সরকারি কর্মকর্তা। তিনি বলেন, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও রাজনৈতিক সচিবদের তাদের সম্পদ ও আয়ের তথ্য প্রদান করতে হবে। খবর মালয়েশিয়ার স্টার অনলাইনের।

সোমবার দুর্নীতি বিরোধী মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকের পর মাহাথির মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

এদিকে মাহাথির মোহাম্মদের এই বক্তব্য আদালতের এক রায়ের সঙ্গে সাংঘর্ষিক। গত বছর এক আদালতের রায়ে বলা হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক সরকারি কর্মকর্তা নন। তাই সরকারি অফিসে দুর্নীতির জন্য তাকে দায়ী করা যাবে না।

এ প্রসঙ্গে মাহাথির বলেন, আদালতের আইন কোনও সৃষ্টিকর্তা নয়। কোনও রায় যদি যুগোপযোগী না হয়, বর্তমান চিন্তাভাবনার সঙ্গে খাপ না খায়- তাহলে তা আমরা সংশোধন করতে পারি।

তিনি আরও বলেন, উপহার হিসেবে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা শুধু ফুল ও খাবার নিতে পারবেন।

মাহাথির বলেন, এমনকি একটি ক্রেস্ট গ্রহণ করতেও অনুমতি নিতে হবে। যদি তাদেরকে (রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা) মার্সিডিজ বা প্রোটন গাড়ি দেয়া হয়, তা অবশ্যই ফেরত দিতে হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ