,

‘মাস্ক’ নয়, ‘নেকাব’

news-image

বিনোদন ডেস্ক:
ঢালিউড সুপারস্টার শাকিব খানের কলকাতা জয়ের আরেক ধাপ এই ছবি। গত বছর থেকেই ছবিটি নিয়ে আলোচনা হচ্ছে। নাম ছাড়াই একটি লুক প্রকাশ হয় ছবিটির। সেটা নিয়েও বেশ আলোচনা হয়। এছাড়া কিছু দিন আগেও শুটিং সেটে নির্মাতা ও অন্যান্য শিল্পীর মুখে শাকিবের ভূয়সী প্রশংসার কথা উঠে আসে খবরের পাতায়।

এতো দিন বিভিন্ন গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যায় যে, ছবিটির নাম ‘মাস্ক’। কিন্তু শুটিং শেষে পাল্টে গেলো ছবির নাম। নতুন করে ছবিটির নাম দেয়া হয়েছে ‘নেকাব’। যা কিনা প্রযোজনা করছে কলকাতার শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

কলকাতার একটি গণমাধ্যমে ‘নেকাব’ ছবিটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে শুক্রবার (৬ জুলাই)। সেখানে জানানো হয়, ‘নেকাব’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। যিনি কিনা মৃত মানুষদের সঙ্গে দেখা করতে পারেন। শুধু তাই নয় সরাসরি কথাও বলতে পারেন। যখন শাকিব ভূতের সঙ্গে দেখা করতে যান ভূত তারই অবয়ব ধারন করে। অথাৎ শাকিবের মতোই দেখতে হয়ে যায় ভূত।

ছবিটি নিয়ে শাকিব খান বলেছেন, এই ছবি খুব মজার একটি গল্পের। বিশেষ করে বাচ্চাদের কাছে ছবিটি দারুণ লাগবে। তবে অন্যান্যরা মজা পাবেন। আমার চরিত্রটাও বেশ ব্যতিক্রম। সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।

‘নেকাব’ পরিচালনা করেছেন রাজীব বিশ্বাস। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার দুই জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা ব্যানার্জি। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন টালিউডের খ্যাতিমান অভিনেতা রুদ্রনীল ঘোষ। আগামী কোরবানির ঈদে ‘নেকাব’ মুক্তি পাবে বলে জানিয়েছে কলকাতার গণমাধ্যমটি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর