বাংলাদেশের রাজনীতিতে আ.লীগ একটি আদর্শ: আহমদ হোসেন
বঙ্গবন্ধুর আদর্শের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এই আদশর্কে ধারণ করে ইউনিয়ন পর্যায়ের ছাত্র রাজনীতি থেকে শুরু করে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
তিন তিনবার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন আহমদ হোসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ও সমসাময়িক বিষয় নিয়ে আমাদেরসময়.কমের সঙ্গে কথা বলেছেন তিনি।
প্রশ্ন: বিএনপি বলছে রাজনৈতিক কারণেই খালেদা জিয়াকে কারাগারে রেখেছে সরকার,মুক্তি না দিলে নির্বাচনে যাবে না। আপনার মতামত কি?
আহমদ হোসেন: বিএনপির ফিলোসফি হচ্ছে পাবলিককে ধোঁকা দেয়া। বলবে একটা, করবে আরেকটা। এটা ধোঁকাবাজ পার্টি। কার্যক্ষেত্রে দলটি নির্বাচনে চলে এসেছে। তারা নির্বাচনে প্রার্থী তালিকা তৈরি করে ফেলছে। অনেক জায়গায় গ্রিন সিগনালও দিয়ে দিয়েছে। বিএনপি আগে বলেছিল এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে। আমার বিশ্বাস, বিএনপি খালেদা জিয়াকে কারাগারে রেখেই জাতীয় নির্বাচনেও আসবে। খালেদা জিয়া রাজনৈতিক বন্দী নন। এতিমের টাকা আত্মসাৎ করায় আদালত তাকে শাস্তি দিয়েছে। সরকারের এমন কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নেই। বিএনপি যতই বলুক আন্তর্জাতিক গোষ্ঠী জানে খালেদা জিয়া দুর্নীতিবাজ। বিশ্বের অনেক ক্ষ্যমতাধর প্রধানমন্ত্রী দুর্নীতির দায়ে সাজা ভোগ করেছেন।
প্রশ্ন: আওয়ামী লীগ এবং বিএনপির সাংগঠনিক শক্তির পার্থক্য কি?
আহমদ হোসেন: আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষ্যের শক্তি। আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি দেশের মানুষের কল্যাণের জন্য। তার কন্যার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে এসব কারণেই আমাদের দলের সাংগঠনিক শক্তি অনেক মজবুত।
অপরদিকে ২০১৪ সালের নির্বাচনে না এসে জনবিছিন্ন হয়ে গেছে বিএনপি। জ্বালাও পোড়াও, মানুষ হত্যা, সন্ত্রাসী কর্মকান্ড এবং দুনীতির কারণে তাদের অনেক নেতাকর্মী দল ছেড়েছে। তাছাড়া তাদের নেত্রী দুর্নীতির দায়ে জেলে আছে, দলকে নেতৃত্ব দেয়ার জন্য তেমন শক্তিশালী নেতাও নেই। এজন্য বিএনপির সাংগঠনিক শক্তি দুর্বল।
প্রশ্ন:বর্তমানে সরকার কোন বিষয়টিকে চ্যালেঞ্জ মনে করছে?
আহমদ হোসেন: বঙ্গবন্ধু সবসময় চ্যালেঞ্জ গ্রহণ করতেন। এখন শেখ হাসিনা চ্যালেঞ্জ গ্রহণ করেন, চ্যালেঞ্জে তিনি জয়লাভও করেন। যে নেতা চ্যালেঞ্জ নিতে পারেন না, তিনি নেতা নন। তবে সমাজ থেকে মাদক নির্মূল করাটাকে চ্যালেঞ্জের বিষয় মনে করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সমাজ থেকে মাদক নির্মূলে সাধারণ ওষুধে কাজ না হলে সার্জারি করতেই হবে। আর সার্জারি করতে গেলে তো রক্ত ঝড়বে। প্রধানমন্ত্রী শুধু রাজনীতিবিদ নয় একজন রাষ্ট্রনায়ক। ভবিষ্যত প্রজন্মের কথা ভেবে তাদের রক্ষা করার জন্য মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
প্রশ্ন: বর্তমান ছাত্রলীগ আর আপনাদের সময়ের ছাত্রলীগের মধ্যে পার্থক্য কি?
আহমদ হোসেন: বর্তমান ছাত্রলীগের সাথে আমাদের সময়ে ছাত্রলীগের সাথে অনেক পার্থক্য আছে। বর্তমান রাজনীতির পেক্ষ্যপটের সাথে ছাত্র রাজনীতি চলে। আমরা রাজনীতি করতাম দেশের জন্য, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি। পরীক্ষিত, ত্যাগী ও নিষ্ঠাবান ছাত্রনেতা আগের মত তেমনটা নাই। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি আদর্শ। আজকে ছাত্রলীগের নেতাদের বিকাশ হচ্ছে স্বপ্নের মিছিলে।
প্রশ্ন: বাংলাদেশ সম্পর্কে বিদেশী রাষ্ট্রের মনোভাব কেমন?
আহমদ হোসেন: সেদিন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে ভারতে গেলাম। বাংলাদেশের প্রতি শুধু ভারত নয় যেকোনো রাষ্ট্র আগে চেয়ে অনেক আন্তরিক। মুক্তিযুদ্ধের মধ্যমে রক্ত দিয়ে ভারতের সাথে সর্ম্পক হয়েছে এটা ঐতিহাসিক সর্ম্পক। মুক্তিযুদ্ধে ভারতের সেনা আত্মাহুতি দিয়েছেন এজন্য কৃতজ্ঞচিত্তে সঙ্গে স্মরণ করি।
প্রশ্ন: মনোনয়ন পাওয়ার বিষয়ে কতটা আশাবাদী?
আহমদ হোসেন: নেত্রকোনায় আমার জন্ম, ওখান থেকেই রাজনীতি শুরু করেছি। ইউনিয়ন ছাত্রলীগের নেতা থেকে থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আজকে ছাত্রলীগের নেতাদের বিকাশ হচ্ছে স্বপ্নের মিছিলে। স্বপ্ন দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা নিয়েই তো মানুষ বেঁচে থাকে। আশা আছে বলেই তো সময় পেলেই এলাকার মানুষের কাছে ছুটে যাই। আমাকে এখন কেন, আরো আগে যদি নমিনেশন দেয়া হত আমি বিপুল ভোটে জয় লাভ করতাম। এবার যদি নমিনেশন দেন আমার বিশ্বাস বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবো।
আমি বোলিং করছি অনেক দিন থেকেই। একটা উইকেটও ফেলতে পারিনি। লাস্ট ওভারের লাস্ট বলটা বাকি আছে। এই বলে যদি উইকেট না পড়ে পলিটিক্সকে গুডবাই। তবে শেখ হাসিনা চাইলে সংগঠনের রাজনীতি করবো। আমি প্রধানমন্ত্রী কাছে ঋণী। প্রাপ্তিটা আমার কাছে মুখ্য নয়। উনি আমায় যে দায়িত্ব দিয়েছেন, রক্ত দিয়ে হলেও এই ঋণ শোধ করে যেতে চাই।
প্রশ্ন:আপনার নির্বাচনী আসন নেত্রকোনা ৫ নিয়ে ভবিষ্যত কর্মপরিকল্পনা আছে কি না ?
আহমদ হোসেন: স্বপ্ন দেখলাম বাস্তবায়ন করতে পারলাম না, লাভ কি? এলাকার মানুষ আমাকে ভালবাসে আমি তাদের কে নিয়ে স্বপ্ন দেখি। আমার এলাকা নিয়ে অনেক স্বপ্ন আছে। প্রথমে চাইবো আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে। এলাকায় কোনো দুর্নীতি ও সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক,থাকবে না। প্রধানমন্ত্রীর আদর্শের রাজনীতি করি। অর্থ-বিত্তের দরকার আছে, তাই বলে টাকা কামাতে গিয়ে দুর্নীতি করবো না। এলাকার যুবকদের কর্মসক্ষ্যম করে তুলবো।











